আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বদলে যাচ্ছে লস এঞ্জেলেসের স্টেপল সেন্টারের নাম!

বদলে যাচ্ছে লস এঞ্জেলেসের স্টেপল সেন্টারের নাম!

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম স্পোর্টস এবং এন্টারটেইনমেন্ট ভেন্যু স্টেপল সেন্টার এর নাম বদলে যাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানের সাথে মাল্টি-মিলিয়ন ডলারের চুক্তিতে যেয়ে এই নাম বদলাচ্ছে স্টেপল সেন্টার কর্তৃপক্ষ।

স্টেপল সেন্টারের নতুন নাম হতে যাচ্ছে ক্রিপ্টো ডট কম অ্যারিনা। সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠানের সাথে ৭০০ মিলিয়ন ডলারের চুক্তি করে এই নাম পরিবর্তন হচ্ছে। স্টেডিয়ামে ২০ হাজার দর্শকের আসন ক্ষমতা আছে।

স্টেপল সেন্টার অ্যান্সচুটয এন্টারটেইনমেন্ট গ্রুপের মালিকানাধীন। বিশ বছরের চুক্তিতে ক্রিপ্টো ডট কম নামটি বহাল থাকবে।

নতুন নামকরণ ও এর প্রচারণা বড়দিন থেকে শুরু হবে।

দ্য স্টেপল সেন্টার ৪টি প্রফেশনাল দলের হোমগ্রাউণ্ড। সেগুলো হলো- বাস্কেটবল এলএ লেকার্স, এলএ ক্লিপার্স এবং এলএ স্পার্কস৷ এছাড়া আইস হকি টিম এলএ কিং এর হোমগ্রাউণ্ডও এটি।

এছাড়া এই ভেন্যুতে বৃহৎ কিছু বক্সিং ইভেন্ট ও নামি শিল্পীদের কনসার্টের আয়োজনও করা হয়েছে।

১৯৯৯ সালের অক্টোবর মাসে স্টেডিয়ামটি চালু হয়। এবারই সর্বপ্রথম এর নাম পরিবর্তন করা হচ্ছে। স্টেপল ইনকর্পোরেশন ১০০ মিলিয়ন ডলারের চুক্তিতে প্রথম এর নামসত্ত্ব কিনে নেয়। এরপর ২০০৯ সালে চুক্তিটি আবার বর্ধিত করা হয়।

পরে ২০১৯ সালে আবারো স্টেডিয়ামের মূল মালিক প্রতিষ্ঠান এর নামসত্ত্ব কিনে নেয়।

ক্রিপ্টো ডট কম ২০১৬ সালে তাদের যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যায়, এর ১০ মিলিয়ন ব্যবহারকারী ও ৩ হাজার কর্মী রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত