আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বইবে উষ্ণ হাওয়া: থ্যাংকসগিভিং ডে’তে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা ক্যালিফোর্নিয়ায়

বইবে উষ্ণ হাওয়া: থ্যাংকসগিভিং ডে’তে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা ক্যালিফোর্নিয়ায়

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ধেয়ে আসছে শুষ্ক ও ঝড়ো উষ্ণ হাওয়া। এর ফলে দাবানলের শঙ্কা থাকায় থ্যাংকসগিভিং ডের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে হাজারো মানুষ।

ধারণা করা হচ্ছে, থ্যাংকসগিভিং ডের সময় পাবলিক সেফটি বিবেচনা করে ১ লাখ ৪১ হাজার বাসিন্দার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে।

ইতোমধ্যে বুধবার (২৪ নভেম্বর) সকাল থেকে শুক্রবার (২৬ নভেম্বর) পর্যন্ত লাল পতাকা সতর্কতা জারি করা হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সূত্র জানিয়েছে, এই কয়েকদিন আবহাওয়া উষ্ণ ও শুষ্ক থাকবে।

আবহাওয়া সূত্র জানায়, ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইবে। এছাড়া বিচ্ছিন্নভাবে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইতে পারে। হিউমিডিটি কমে যেতে পারে অন্তত ২ শতাংশ পর্যন্ত।

মূলত দাবানল ছড়িয়ে যেনো জনগণের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখার সম্ভাবনা রয়েছে। এছাড়া পাওয়ার লাইনে যেনো কোনো কিছু উড়ে এসে সংকট সৃষ্টি না করতে পারে, সেজন্যও সতর্কতা জারি করা হবে।

সাউদার্ন ক্যালিফোর্নিয়া অ্যাডিসন জানায়, কার্ন, লস এঞ্জেলেস, অরেঞ্জ, রিভারসাইড, স্যান বার্নার্ডিনো এবং ভেনচুরা কাউন্টির প্রায় ৯৭ হাজার ৭০৫ জন গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

স্যান দিয়েগো গ্যাস এবং ইলেট্রিক ৪৩ হাজার ২৭৬ জন গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে এমন সম্ভাবনার কথা জানিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত