আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অস্টিনে স্যামসাং এর নতুন কারখানা স্থাপন

অস্টিনে স্যামসাং এর নতুন কারখানা স্থাপন

ছবি: এলএবাংলাটাইমস

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স বলেছে যে তারা টেক্সাসের অস্টিনের বাইরে ১৭ বিলিয়ন ডলারের একটি চিপ প্ল্যান্ট তৈরি করবে, যাতে ফোন, গাড়ি এবং অন্যান্য বৈদ্যুতিক ডিভাইসে ব্যবহৃত উন্নত চিপ তৈরি করা যায়।

স্যামসাং বুধবার এক বিবৃতিতে বলেছে, কারখানাটি আগামী বছরের প্রথমার্ধে নির্মাণ কাজ শুরু করার সাথে সাথে ২ হাজার উচ্চ প্রযুক্তির কর্মসংস্থান সৃষ্টি করবে । ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে কারখানাটিতে  উৎপাদন শুরু হওয়ার কথা। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, এটি কমপক্ষে ৬ হাজার ৫০০ নির্মাণ শ্রমিকের চাকরি  তৈরি করবে।

স্যামসাং কারখানার জন্য অ্যারিজোনা ও নিউ ইয়র্ক রাজ্যকে তাদের বিবেচনা রেখেছিলো। কিন্তু সরকারি সহযোগিতা ও তাদের নিজস্ব কারখানা কাছাকাছি হওয়ায় তাঁরা অস্টিনকে বেছে নেয়।

চিপ সংকট একটি ব্যবসায়িক বাধা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুতর জাতীয়-নিরাপত্তা উদ্বেগ হিসাবে আবির্ভূত হয়েছে। অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তার নতুন প্রশ্নগুলিও ঝুঁকির মধ্যে রয়েছে যেহেতু অনেক মার্কিন সংস্থা বিদেশে উৎপাদিত চিপগুলির উপর নির্ভরশীল, বিশেষ করে তাইওয়ানে, যা চীন দীর্ঘদিন ধরে তার অঞ্চল হিসাবে দাবি করে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চিপ উৎপাদন এবং গবেষণা বাড়াতে বিলিয়ন ডলার ফেডারেল তহবিলের প্রতিশ্রুতি দিয়েছে। এর মাধ্যমে তাঁরা উন্নত প্রযুক্তিতে চীনকে ছাড়িয়ে যেতে চায়।

সিনেটর কোরনিন মঙ্গলবার বাইডেন প্রশাসনকে চিপ নির্মাতাদের যুক্তরাষ্ট্রে আকৃষ্ট করার জন্য আরও অর্থ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এবং এটিকে "জাতীয় নিরাপত্তা আবশ্যকতা" বলে অভিহিত করেছেন।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত