আপডেট :

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

পাশ্চাত্যের বৈরি সংস্কৃতিতে সন্তানের লালন-পালন নিয়ে লস এঞ্জেলেসে মুনা'র সেমিনার অনুষ্ঠিত।।

পাশ্চাত্যের বৈরি সংস্কৃতিতে সন্তানের লালন-পালন নিয়ে লস এঞ্জেলেসে মুনা'র সেমিনার অনুষ্ঠিত।।

পাশ্চাত্যের সংস্কৃতির মধ্যে থেকেও কিভাবে সন্তানকে ইসলামের আলোকে গড়ে তোলা যায় তা নিয়েই যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে এক সেমিনারের আয়োজন করলেন প্রবাসী বাংলাদেশিরা।
গত ১৬ই আগষ্ট রবিবার অপরাহ্নে মিড উইলশায়ারের লিটল বাংলাদেশ সংলঘ্ন গার্ডেন সুইট হোটেলের বল রুমে অনুষ্ঠিত এই সেমিনারে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের দেড় শতাধিক ডেলিগেট অংশগ্রহণ করেন।

মুসলিম উম্মাহ্ অব নর্থ আমেরিকা আয়োজিত এ সেমিনারে ‘সন্তান প্রতিপালনে পিতামাতার দায়িত্ব ও করণীয়’ শির্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের প্রাক্তন প্রেসিডেন্ট বাংলাদেশি নাগরিক ড. মুহাম্মদ আবদুল বারী।

পিনপতন নিরবতায় তিনি ‘প্যারেন্টিং’ বা অভিভাবকের দায়িত্ব সম্পর্কে প্রায় চার ঘণ্টা আলোচনা ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

বাঙালি মুসলিম সংস্কৃতিকে ধারণ করে পাশ্চাত্য সমাজে সঠিকভাবে সন্তান প্রতিপালন এক বিরাট চ্যালেঞ্জ। যৌথ পারিবারিক বন্ধন অক্ষুন্ন রেখে সন্তানের বেড়ে ওঠা, আদর্শিক ও নৈতিক শিক্ষার প্রতিফলন ঘটিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে সন্তানের উন্নত ভবিষ্যত নিশ্চিৎ করা দিন দিন কঠিন হয়ে পড়ছে।

পাশ্চাত্যের ছকেবাঁধা জীবন, উন্নত ভবিষ্যৎ ও চাকচিক্যের পেছনে ছুটে পিতামাতা দুজনকেই অর্থের পেছনে ছোটা, শৈশবে চাইল্ড কেয়ার ডে কেয়ারে সন্তানের বেড়ে ওঠা এবং কৈশরে মাত্রাতিরিক্ত স্বাধীনতার মাঝে  সন্তানকে সঠিকভাবে প্রতিপালন আজ অসংখ্য পিতামাতার জন্য এক মহা দুশ্চিন্তার বিষয়।

সঠিক সময়ে সঠিক শিক্ষা ও পদক্ষেপ এবং অনেক ক্ষেত্রে মাতাপিতার অতিমাত্রায়  শাসন ও জোর জবরদস্তিও সন্তানের ভবিষ্যৎকে সুন্দরের পরিবর্তে দুর্বিষহ করে তোলে।

তাই কৈশর থেকে যৌবনে পদার্পণের শুরুতেই আজ অনেক সন্তান পিতামাতার অবাধ্য হয়ে পাশ্চাত্যের গড্ডালিকা প্রবাহে গাঁ ভাসিয়ে অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। এক বিশাল স্বপ্ন নিয়ে পাশ্চাত্যে উন্নত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন অনেক পরিবারেই এক দুঃস্বপ্নে পরিণত হয়।

সন্তান প্রতিপালনে পিতামাতার সামান্য ভুলে শান্তির পরিবর্তে অশান্তির অতল গহ্বরে হারিয়ে যেতে পারে পারিবারিক বন্ধন। নিমিষেই চূর্ণবিচূর্ণ হতে পারে যে কোনো পরিবার।

দিন দিন এই সমস্যা প্রকট আকার করছে। এই সমস্যার সমাধানকল্পে ড. বারী সঠিক সময়ে সঠিক ও যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ ও করণীয় সম্পর্কে বিভিন্ন উপায় মাতাপিতার সামনে তুলে ধরেন। তিনি পিতামাতার বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ড. বারী প্রায় দেড় যুগ ধরে পশ্চিমা দেশগুলোতে বেড়ে ওঠা সন্তান ও পিতামাতার সমস্যা নিয়ে গবেষণা করে আসছেন, এবং ইউরোপ আমেরিকার বড় বড় শহরে লেকচার ও বিশেষ প্রশিক্ষণ দিয়ে আসছেন।

ডা. বারী একজন শিক্ষাবিদ, কমিউনিটি একটিভিস্ট, লেখক, প্যারেন্টিং কনসালট্যান্ট এবং সামাজিক ও রাজনৈতিক ইস্যুর ভাষ্যকার হিসেবে খ্যাত।

বাংলাদেশে বিমান বাহিনীর কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ নেয়ার পর তিনি যুক্তরাজ্যে গবেষণা শুরু করেন। তিনি কিং’স কলেজ লন্ডন থেকে ডক্টরেট অর্জন করেন।

মুনা সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার প্রেসিডেন্ট আলী আকবরের সভাপতিত্বে এবং সেক্রেটারি আশরাফ হোসেন আকবরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুনা ওয়েস্টার্ন জোন প্রেসিডেন্ট মু. আনিসুর রহমান।

এতে আরো বক্তব্য রাখেন চ্যাপ্টার ভাইস প্রেসিডেন্ট আব্দুল মুকিত আযাদ, ভ্যালী এরিয়া প্রেসিডেন্ট সৈয়দ হাবিবুর রহমান, সিটি কমিশনার (পুলিশ রিভিউ বোর্ড) মারুফ ইসলাম প্রমুখ।

বিশিষ্ট ব্যক্তিদের মাঝে আরো উপস্থিত ছিলেন মুনা ওয়েস্টার্ন জোনের ভাইস প্রেসিডেন্ট মু. ময়েজ উদ্দিন, বাফলার নবনির্বাচিত প্রেসিডেন্ট মেজর (অব.) এনামুল হামিদ, প্রাক্তন প্রেসিডেন্ট শিপার চৌধুরী, ইঞ্জিনিয়ার আমীরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত