আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ওমিক্রনে আক্রান্ত আরও ২

লস এঞ্জেলেসে ওমিক্রনে আক্রান্ত আরও ২

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে ওমিক্রনে আক্রান্ত আরও দুইজন রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত কাউন্টিতে ওমিক্রনে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ জনে।

সোমবার (৬ ডিসেম্বর) নতুন দুইজনের দেহে ওমিক্রন শনাক্তের খবর নিশ্চিত করে কাউন্টি স্বাস্থ্য কর্মকর্তারা।

কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তা ও ইউএসসি এর কর্মকর্তারা জানান, দ্বিতীয় যার দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে তিনি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এক ছাত্র। সম্প্রতি ইস্ট কোস্ট থেকে ভ্রমণ করে ফিরেছেন তিনি।

জানা যায়, ওই ছাত্র টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেন এবং তার শরীরে মৃদু উপসর্গ দেখা দেয়। তাকে এখন আইসোলেশনে রাখা হয়েছে।

আক্রান্ত তৃতীয় ব্যক্তির দেহে ওমিক্রন শনাক্তের খবর সোমবার রাতের দিকে নিশ্চিত করে কর্তৃপক্ষ। তার ব্যাপারে বৃত্তান্ত জানা যায়নি তবে তিনি সম্প্রতি ওয়েস্ট আফ্রিকা থেকে ভ্রমণ করে এসেছেন এবং টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছিলেন।

ওই ব্যক্তির শরীরে মৃদু উপসর্গ রয়েছে এবং তিনি এখন আইসোলেশনে রয়েছেন। এছাড়া তিনি যাদের সংস্পর্শে এসেছিলেন তারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেন এবং করোনা পরীক্ষায় তাদের ফল নেগেটিভ আসে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, কাউন্টি কর্তৃপক্ষ ইউএসসির সাথে কাজ করছে যারা ওই ছাত্রের সংস্পর্শে এসেছে তাদের কোয়ারেন্টাইনে নেওয়া হবে ও করোনা পরীক্ষা করা হবে।

এদিকে, সোমবার নতুন করে আরও দুইজন করোনায় মারা গেছেন এবং ১ হাজার ১০৩ জন আক্রান্ত হোন। এই নিয়ে এখন পর্যন্ত কাউন্টিতে করোনায় মারা গেছেন ২৭ হাজার ২৪৮ জন ও আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৫০ হাজার জন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত