আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

সান বার্নার্ডিনো কাউন্টি থেকে ১৮০ জন গ্যাং সদস্য গ্রেফতার

সান বার্নার্ডিনো কাউন্টি থেকে ১৮০ জন গ্যাং সদস্য গ্রেফতার

ছবি: এলএবাংলাটাইমস

বৃহস্পতিবারে (৯ ডিসেম্বর)  দক্ষিণ ক্যালিফোর্নিয়া ভিত্তিক ওয়েস্টসাইড ভারডুগো গ্যাং-এর ১৮০ জন সদস্য গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের থেকে বিপুল পরিমাণে মাদক ও অস্ত্র গ্রেফতার করা হয়েছে।

সান বার্নার্ডিনো কাউন্টিতে দীর্ঘদিন ধরে নিজেদের তাণ্ডব চালাচ্ছিলো ওয়েস্টসাইড ভারডুগো গ্যাং-টি। সান বার্নাডিনোর পুলিশ চিফ ডেভিড গ্রিন একটি সংবাদ সম্মোলনে গ্রেফতারের কথা জানান।

ক্যালিফোর্নিয়ার এটর্নি জেনারেল রব বোন্টা এক বিবৃতিতে বলেন, ‘আটককৃত ব্যক্তিরা জনসাধারণের নিরাপত্তা কথা না ভেবে বিভিন্ন সহিংস অপরাধ করেছে।‘

১৮০ জনের মধ্যে ১২৯ সাজাপ্রাপ্ত অপরাধী, ৪০ জন পুলিশের নজরদারিতে ও ১২ জন জামিনে ছিলেন। বুধবারে তদন্তকারীরা ৩৪টি ওয়ারেন্ট নিয়ে সান বার্নাডিনোর একাধিক জায়গায় সন্ধান চালান। তাঁরা ৩১ জনকে আটক করেন ও ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন।

গোয়েন্দারা ৩০টি জুয়া খেলার জায়গা বন্ধ করে দিয়েছে- যার মধ্যে কয়েকটি এ বছর পাঁচটি হত্যাকান্ড এবং অন্যান্য সহিংস অপরাধের সাথে যুক্ত- এবং ১০০টিরও বেশি জুয়া খেলার মেশিন এবং ডিভাইস বাজেয়াপ্ত করেছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে তারা ৯২টি হ্যান্ডগান এবং ১৯টি মেশিন রাইফেল, নগদ প্রায় ৩ লাখ ডলার এবং শত শত পাউন্ড মাদক দ্রব্য বাজেয়াপ্ত করেছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত