আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে আরও দুইজনের দেহে ওমিক্রন শনাক্ত

লস এঞ্জেলেসে আরও দুইজনের দেহে ওমিক্রন শনাক্ত

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে শুক্রবারে (১০ ডিসেম্বর) আরও দুইজনের দেহে ওমিক্রনের শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে করোনার টিকা ঠিক কতোটা কার্যকরী, এ নিয়ে ইতোমধ্যে স্বাস্থ্য কর্মকর্তারা দ্বিধাদ্বন্দে ভুগতে শুরু করেছেন।

নতুন দুই শনাক্ত নিয়ে লস এঞ্জেলেস কাউন্টিতে মোট ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়জন এ।

ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, ওই দুই ব্যক্তির সংস্পর্শে একাধিক ব্যক্তি এসেছেন এবং তাদের করোনা পরীক্ষা করানো হয়েছে। তবে এদের সবার করোনা নেগেটিভ এসেছে।

ওমিক্রনে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির সাম্প্রতিক সময়ে ভ্রমণ ইতিহাস নেই। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন স্থানীয় ভাবেই ওই ব্যক্তি সংক্রমিত হয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানান, ওই ব্যক্তি টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছিল তবে বুস্টার ডোজ গ্রহণ করেনি। তার শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে।

তবে ওই ব্যক্তির সংস্পর্শে এসে অন্য আরেক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে ও সে বর্তমানে আইসোলেশনে রয়েছে। তবে সংস্পর্শে আসা ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত কী না, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'আমরা সাম্প্রতিক সময়ে বেশকিছু ওমিক্রনে আক্রান্ত রোগী পেয়েছি। স্থানীয়ভাবে অনেকের মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে গেছে'।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই ওমিক্রনকে 'ভ্যারিয়েন্ট অব কনসার্ন' হিসেবে আখ্যা দিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত