আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

লস এঞ্জেলেসে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

লস এঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মহান বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করে। চলমান বৈশি^ক করোনা মহামারীর কারণে স্থানীয় সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি প্রতিপালন করে কনস্যুলেটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আয়োজন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে কনস্যুলেটের চ্যান্সেরী ভবন আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

কনসাল জেনারেল কতৃর্ক জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিজয় দিবসের কর্মসূচীর সূচনা করা হয়। অতঃপর চ্যান্সেরীর বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে সম্মান জানানো হয়। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করার পর মহান বিজয় দিবস উপলক্ষে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী’র বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র "স্বাধীনতা কি করে আমার হলো" প্রদর্শিত হয়। বিজয় দিবসের তাৎপর্যের উপর আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহিত সদস্য এবং মুক্তিযুদ্ধে নিহিত সকল শহিদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত টেলিভিশনে ধারণকৃত শপথ অনুষ্ঠান অনুসরণ করে কমিউনিটির অংশগ্রহণকৃত সকল সদস্য এবং কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শপথ বাক্য পাঠ করেন। উল্লেখ্য যে, কনস্যুলেট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চলতি সপ্তাহে একটি চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করে।

লস এঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল জনাব তারেক মোহাম্মদ তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর দূরদর্শী ও সাহসী নেতৃত্ব এবং অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন। অতঃপর তিনি জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদ, নির্যাতিত মা—বোন ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের তাৎপর্যের উপর আলোচনা করেন। একই বছর একই সাথে জাতির পিতার জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করার সুযোগ পাওয়াটা সকল বাঙালী জাতির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয় বলে তিনি উল্লেখ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং গৃহীত কর্ম—পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের "সোনার বাংলা" গঠনে তিনি সকলকে যার যার অবস্থান থেকে অবদান রাখার অনুরোধ জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের নিহত সকল সদস্য ও জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সকল শহিদদের রূহের মাগফেরাত এবং দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।  

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত