আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে ছুরি হামলার জেরে বাতিল কনসার্ট

লস এঞ্জেলেসে ছুরি হামলার জেরে বাতিল কনসার্ট

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে সহিংসতার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে দ্য ওয়ান্স আপন এ টাইম ইন এলএ কনসার্ট। শনিবার (১৮ ডিসেম্বর) রাতে ব্যাংক অব ক্যালিফোর্নিয়া অ্যান্ড এক্সপজিশন পার্কে অনুষ্ঠিতব্য কনসার্টটি ফায়ার মার্শালের হস্তক্ষেপে স্থগিত করা হয়।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানান, কনসার্টে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। এর ফলে সহিংসতা উস্কে যেতে পারে বিধায় কনসার্ট বাতিল করা হয়।

ছুরিকাঘাতে আহত ব্যক্তি কনসার্টে পারফর্ম করার দায়িত্বে ছিলো কী না, সেটি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

কনসার্টের মূল সময়সূচি ঠিক করা ছিল সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত। তবে এই ঘটনার পর কনসার্ট আগেই শেষ করে দেওয়া হয় এবং গেট খুলে দর্শনার্থীদের চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়।

কনসার্টের তিনটি ধাপে বেশ কয়েকজন শিল্পীর পারফর্ম করার কথা ছিল। যেমন- এল গ্রিন, স্নুপ ডগ, ফিফটি সেন্ট, আইস কিউব, দ্য গেইম, সাইপ্রাস হিল।

তবে কনসার্ট আগেভাগেই শেষ হয়ে যাওয়ায় স্নুপ ডগ এবং ফিফটি সেন্ট পারফর্ম করেনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত