আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ১ মাসের ব্যবধানে করোনা আক্রান্ত ২০ গুণ বৃদ্ধি

লস এঞ্জেলেসে ১ মাসের ব্যবধানে করোনা আক্রান্ত ২০ গুণ বৃদ্ধি

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে গত ১১ মাসের মধ্যে শুক্রবার (২৪ ডিসেম্বর) করোনায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের ঘটনা ঘটেছে। এদিন কাউন্টিতে মোট করোনা আক্রান্ত হয়েছে প্রায় ১০ হাজার বাসিন্দা।

ওমিক্রন ভ্যারিয়েন্ট এবং বড়দিন উপলক্ষে গণ জমায়েত ও ভ্রমণ বেড়ে যাওয়ায় করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা।  

টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর এবারই প্রথম ৯ হাজার ৯৮৮ জন বাসিন্দার আক্রান্তের খবর পাওয়া গেলো। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারি মাসে আক্রান্তের সংখ্যা এতো বেশি হয়েছিল।

কাউন্টির পরিসংখ্যান অনুসারে, গত এক মাসে আক্রান্তের সংখ্যা ২০ গুণ বেড়েছে। নভেম্বরের শেষের দিকেও আক্রান্তের সংখ্যা ৫০০ এর কম ছিল।

তবে টিকা গ্রহণের হারের কারণে আক্রান্তের মতো করোনায় মৃত্যুর সংখ্যা তেমন বাড়েনি। শুক্রবার লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মারা গেছেন ২১ জন। জানুয়ারি মাসের দিকে গড়ে প্রতিদিন মারা যেতো ২০০ এর বেশি বাসিন্দা।

তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এখনও মৃতের সংখ্যা কম থাকলেও অদূর ভবিষ্যতে এটি আবারও বেড়ে যেতে পারে।  

এই সপ্তাহের শুরুর দিকে কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, ‘করোনা মহামারি চলাকালীন সময়ে এটিই আক্রান্তের সবচেয়ে দ্রুততম পরিসংখ্যান’।

তিনি বলেন, ‘আক্রান্তের এই পরিসংখ্যান আমাদের দেখাচ্ছে যে আসন্ন হলিডে সিজনে আমাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। যদি এই সপ্তাহে আর আসন্ন সপ্তাহে সংক্রমোন এভাবে বাড়তে থাকে, তবে আক্রান্তের সংখ্যা আগের থেকে সবচেয়ে বাড়বে এবার’।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত