আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

২০২২ সাল থেকে বাড়ছে ক্যালিফোর্নিয়ার সর্বনিম্ন মজুরি

২০২২ সাল থেকে বাড়ছে ক্যালিফোর্নিয়ার সর্বনিম্ন মজুরি

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় ১ জানুয়ারি ২০২২ সাল থেকে জারি হচ্ছে নতুন শ্রম আইন। এর ফলে নিম্ন আয়ের কর্মীদের প্রতি ঘণ্টার মজুরি বৃদ্ধি পাবে।  

জানুয়ারির ১ তারিখ থেকে যেসব প্রতিষ্ঠানে ২৬ বা এর বেশি সংখ্যক কর্মী রয়েছে, তাদের প্রতি ঘণ্টায় সর্বনিম্ন ১৫ ডলার মজুরি দিতে হবে। চলতি বছর এই দাবিতে অনেক আন্দোলন করেছেন কর্মীরা। বর্তমানের সর্বনিম্ন মজুরি থেকে ঘণ্টা প্রতি এক ডলার বেড়েছে নতুন আইনে।   

এছাড়া যেসব প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা ২৫ বা এর কম, তাদের মজুরি ঘণ্টাপ্রতি ১ ডলার করে বাড়িয়ে ১৪ ডলার নির্ধারণ করা হয়েছে। ২০২৩ সালে সেটি বাড়িয়ে ঘণ্টাপ্রতি ১৫ ডলার করে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের অন্যান্য সব অঙ্গরাজ্যের থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি সবচেয়ে বেশি। ফেডারেক সর্বনিম্ন মজুরি ৭ ডলার ২৫ সেন্ট। এক দশক ধরে এই মজুরির পরিমাণ অপরিবর্তিত রয়েছে।  

তবে গোল্ডেন স্টেট ক্যালিফোর্নিয়ার অনেক শহরেই স্থানীয় অর্ডিনেন্স কতৃক এই সর্বনিম্ন মজুরি অনেক বেশি নির্ধারণ করা হয়েছে। স্যান ফ্র্যান্সিসকো বে এরিয়াতে এই সর্বনিম্ন মজুরি সবচেয়ে বেশি নির্ধারণ করা হয়েছে।

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট হলিউড সিটি কাউন্সিল ইতোমধ্যে ঘোষনা দিয়েছে যে ২০২৩ সাল থেকে সর্বনিম্ন মজুরি ১৭ ডলার ৬৪ সেন্ট নির্ধারণ করা হবে। বে এরিয়ার সিটি অব এম্রিভিলেতে বর্তমানে ১৬ দশমিক ৬৪ ডলার সর্বনিম্ন মজুরি প্রদান করা হয়ে থাকে।

ইউসি বার্কেলে লেবর সেন্টার জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার আরও অন্তত ১২টি শহরে সর্বনিম্ন মজুরি ১৬ ডলার নির্ধারণ করা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত