আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের হাসপাতালে ক্রমেই বাড়ছে করোনা রোগী

লস এঞ্জেলেসের হাসপাতালে ক্রমেই বাড়ছে করোনা রোগী

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের হাসপাতালে ক্রমেই বেড়ে চলেছে করোনা রোগী ভর্তির সংখ্যা। শনিবার (১ জানুয়ারি) লস এঞ্জেলেসের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল ১ হাজার ৬২৮ জন করোনা রোগী। শুক্রবার (৩১ ডিসেম্বর) রোগী ছিল ১ হাজার ৪২৪ জন।

শনিবার জরুরি বিভাগে ভর্তি ছিল ২৪৬ জন। শুক্রবারে ভর্তি ছিল ২১৮ জন। লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, শুক্রবারে দৈনিক গড় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২২ দশমিক ৪ শতাংশে। গত মাসে দৈনিক শনাক্তের এই হার ছিল ১ শতাংশ।   

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ কোটি ৪৩ হাজার বাসিন্দার করোনা শনাক্তের পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে মোট ১৫ শতাংশের দেহে করোনা পজেটিভ এসেছে। এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৯৬ হাজার ৫৮২ জন আর মারা গেছেন ২৭ হাজার ৬৩৭ জন।

বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, আমরা প্রকৃতপক্ষে করোনা মহামারির সবচেয়ে খারাপ সময়টা পার করছি’।  

তিনি আরও বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীরাও করোনাইয় আক্রান্ত হচ্ছেন। তবে যারা টিকা গ্রহণ করেননি, তাদের মধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে।

তিনি জানান, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে যারা টিকা নেননি, তাদের ভর্তির হার ১ লাখে ২৮ জন। আর যারা টিকা গ্রহণ করেছেন, তাদের ভর্তির হার ১ লাখে ১ জন।

ফেরের বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়া থেকে রুখতে টিকা গ্রহণ একটি কার্যকরি উপায়’।

কর্তৃপক্ষ জানিয়েছে, করোনায় মারা যাওয়া ৯০ শতাংশেরই শরীরে অন্যান্য শারীরিক অসুবিধা ছিল। এর মধ্যে সবচেয়ে প্রচলিত সমস্যাগুলো হলো হাইপারটেনশন, ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত