আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে বালা’র সুবর্ণ জয়ন্তী উদযাপন

লস এঞ্জেলেসে বালা’র সুবর্ণ জয়ন্তী উদযাপন

বাংলাদেশ এর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আজ থেকে ৫০ বছর আগে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি এই কাঙ্খিত স্বাধীনতা অর্জন করে। বিশ্বের মানচিত্রে জন্ম লাভ করে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র।ঠিক তার সাথে সাথে মরহুম শহিদুল্লাহ খানের হাত ধরে লস এন্জেলেসেও জন্ম নিয়ে ছিল একটি সংগঠন নাম তার বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস (বালা)। প্রবাসী তথা ক্যালিফোর্নিয়া এ বসবাসরত বাংলাদেশীদের সংগঠন,বাংলাদেশী সর্বজনস্বীকৃত প্রাচীন ঐতিহ্য সংস্কৃতির বহির্বিশ্বের কাছে তুলে ধরা এবং প্রবাসে নতুন প্রজন্মের সাথে পরিচয় ও সাহায্য সহযোগিতার জন্য। গত শুক্রবার ৭ই জানুয়ারী ২০২২ সন্ধ্যায় আনাহেইম অরেঞ্জ কাউন্টি অডিটোরিয়ম এ নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস এর ৫০ বছর।
বালার সাধারন সম্পাদক দেওয়ান জামির পলাশ বাংলাদেশ ও পর আমেরিকার জাতীয় সংগীত বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করে এবং বালা’র একাদশ প্রেসিডন্ট মোঃ রেজাউল করিম রেজা বালার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করলে সাধারন সম্পাদক পলাশ তার সংসদ সদস্যদের মঞ্চ আহবান করলে নতুন প্রজন্মের রোজী কারীম  ফুলের তোরা দিয়ে স্বাগত জানান। ৫২ এর ভাষা সৈনিক বালা’র অষ্টম প্রেসিডন্ট ডাঃ মোহাম্মদ সিরাজউল্লাহ ও ভাইস প্রেসিডন্ট মাক্তসুদা ইয়াসমিন ক্যালিফোর্নিয়া বসবাস রত বীর মুক্তিযাদ্ধা জাহিদুল মাহমুদ জামি,ডঃ জায়নুল আবেদিন,আব্দুর রাজ্জাক,খোরশেদ আলম, আমানুর রহমান ,শেখ রাজাকে হিরো খেতাবে ভূষিত করেন।বালা’র নবম প্রেসিডন্ট ও অনুষ্ঠানের কনভেনর সৈয়দ এম হোসেন বাবু বালা’র প্রতিষ্ঠাতা প্রেসিডন্ট শহিদুল্লাহ খান,দ্বিতীয় প্রেসিডন্ট কাজী হামিদ,তৃতীয় প্রেসিডন্ট ডঃ রফিকুজ্জামান,চতুর্থ প্রেসিডন্ট জামি, পঞ্চম প্রেসিডন্ট মোমিনুল হক বাচ্চু, ষষ্ঠ প্রেসিডন্ট ইস্তিয়াক চিস্তী,সপ্তম প্রেসিডন্ট শামসুল ইসলাম,অষ্টম প্রেসিডন্ট ডাঃ মোহাম্মদ সিরাজউল্লাহ,দশম প্রেসিডন্ট আবু হানিফা ঘোষনার পর একাদশ প্রেসিডন্ট মোঃ রেজাউল করিম রেজাকে কনভেনর অ্যাওয়ার্ড সৈয়দ এম হোসেন বাবু এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী সংস্কৃতিকে উন্নত করার জন্য এবং বিশেষ করে বাংলা সংস্কৃতিকে আন্তর্জাতিকীকরণের জন্য বাংলাদেশ একাডেমীর প্রতিষ্ঠাতা জাহিদ হোসেন পিন্টু,বৈশাখী মেলার কর্ণধার আবুল ইব্রাহিম, মুকাভিনেতা কাজী মশরুহুল হুদা,গ্রীষ্ম বরণ উৎসব এর প্রতিষ্ঠাতা মোঃ রফিকুল হক রাজু,এবং ইংল্যান্ড এমপায়ারের সাংস্কৃতি ব্যক্তিত্ব মোঃ জিল্লুর রহমান নিরুর হাতে লাইফ টাইম অ্যাওয়ার্ড সহ বাংলাদেশ থেকে আমন্ত্রিত কন্ঠশিল্পী ক্লোজআপ ওয়ানের দিনা মাসুদকে সম্মানী চেক ও অ্যাওয়ার্ড তুলে দেন ডাঃ মোহাম্মদ সিরাজউল্লাহ,বর্তমান প্রেসিডন্ট মোঃ রেজাউল করিম রেজা,সাধারন সম্পাদক দেওয়ান জমির পলাশ,ভাইস প্রেসিডন্ট মাক্তসুদা ইয়াসমিন ও সাংস্কৃতিক সম্পাদক শহিদ আহম্মেদ মিঠু তুলে দেন।
যুগ্ন সাধারন সম্পাদক জি এম বাবু ও কাবেরী রহমানে সঞ্চালনায় স্থানীয় জনপ্রিয় কন্ঠশিল্পী আদনান খান ক্লোজআপ শিল্পী এপোল ও দিনা মাসুদ কে নিয়ে মনমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন। সমাপনী ভাষনে প্রেসিডন্ট রেজা বলেন সাধারন সম্পাদক দেওয়ান জমির পলাশ এবং আমার কেবিনেট এর সদস্য-সহ উপস্থিত ভাই বোন, আসসালামু আলাইকুম। বাংলাদেশ স্বাধীনতার মাত্র কদিন পর যে সংগঠন জন্মগ্রহন করে তার নাম বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস ( বালা) আমি তার একাদাশ প্রেসিডন্ট হিসাবে নিজেকে গর্বিত মনে করি। শ্রদ্ধাভরে স্মরণ করছি বালা’র প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডন্ট মরহুম শহিদুল্লাহ খান সহ সকল প্রেসিডন্টদের। বাংলাদেশ ও বালার সূবর্ণ জয়ান্তীতে  ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি তাদের সবাইকে গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আজ তার জন্যই আমরা এখানে বিশ্বের কাছে পরিচিত বাংলাদেশী। উপস্থিত সুধী, এই কোরনা পরিস্থিতিতে আপনারা আমাদের সাথে আছেন তার জন্য আমি বালার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজ হয় আমরা এখানে আগামী কাল জানি না কে কোথায় থাকবো তাই সবার প্রতি আমার আহবান রইলো আসুন অতীতের কলহ ভুলে গিয়ে একে অপরের পরিপূরক হয়ে কাজ করি নিজেকে এবং নিজের দেশের সম্মান বৃদ্ধি করি। পরিশেষে উপস্থিত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিল এতাসামুল হক শ্যামল ও আবুবকর সিদ্দিকী।

শেয়ার করুন

পাঠকের মতামত