আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় পানশালায় বন্দুক হামলা: মৃত ১, আহত ২

ক্যালিফোর্নিয়ায় পানশালায় বন্দুক হামলা: মৃত ১, আহত ২

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার টেমেকুলা বারে বন্দুক হামলার ঘটনায় এক যুবকের (২৮) মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

রিভারসাইড কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, রবিবার (৯ জানুয়ারি) রাতে দ্য ওল্ড টাউন ফ্রন্ট স্ট্রিটের ২৮৬০০ ব্লকে রাত ১১টার দিকে একটি তর্কাতর্কির জের করে এই গোলাগুলি শুরু হয়।   

কর্তৃপক্ষ জানিয়েছে, গোলাগুলির খবর পেয়ে সাউথইস্ট শেরিফ স্টেশনে উপস্থিত হয় এবং গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে। এদের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, আহত অন্য দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মৃত যুবকের নাম ডেসমন্ড ডিয়াস জুনিয়র। সে স্থানীয় রেকর্ডিং আর্টিস্ট এবং তার ৪ বছরের একটি মেয়ে রয়েছে বলে জানায় নিহতের পরিবার।

তার পরিবার জানায়, ডেসমন্ড খুব সম্ভবত কোনো ঝগড়া থামাতে এগিয়ে যায়। এই সময় ওই আততায়ী তাদের তিনজনের উপর গুলি ছোঁড়ে। ডেসমন্ড মাটিতে লুটিয়ে পড়লে তার উপর আবারও গুলি ছোঁড়া হয়।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। সেই সাথে বন্দুক হামলার পিছনে কোন ব্যক্তি দায়ী, সেটি এখনো জানা যায়নি।

এখনো এই হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে সাব্যস্ত করেছেন এবং জনসাধারণকে আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত