আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ওমিক্রনের প্রভাবে বাড়ছে করোনা, একদিনে মৃত ৫৩

লস এঞ্জেলেসে ওমিক্রনের প্রভাবে বাড়ছে করোনা, একদিনে মৃত ৫৩

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে ওমিক্রনের প্রভাবে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রবিবার (১৬ জানুয়ারি) কাউন্টিতে ৪৩ হাজার ৮৮৩ জন বাসিন্দা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। একই দিনে মারা গেছেন আরও ৫৩ জন।

লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালগুলোতেও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। শনিবারে রোগী ভর্তি ছিল ৪ হাজার ৩৮৬ জন, রবিবার সেটি বেড়ে হয় ৪ হাজার ৫০৭ জন। একই সাথে জরুরি বিভাগে রোগী ভর্তির সংখ্যা আগের দিনের থেকে ২০ জন বেড়ে এখন আছে ৬২২ জন।

লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ শনিবার এক বিবৃতিতে জানায়, 'সংক্রমণ চরম আকার নিচ্ছে। এটি এখন কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে'।

লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এর প্রধান বারবারা ফেরের বাসিন্দাদের দ্রুততার সাথে টিকা গ্রহণ করতে, এন৯৫, কেএন৯৫ অথবা কেএফ৯৪ মাস্ক ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন। সেই সাথে যদি কোনো সন্দেহ থাকে, তবে অবশ্যই টেস্ট করাতে হবে।

শুক্রবার পর্যন্ত লস এঞ্জেলেসের ৮০ শতাংশ আইসিইউ বেড পূর্ণ ছিল।

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২২ লাখ ৫৭ হাজার ৫০২ জন বাসিন্দা আক্রান্ত হোন। আর মারা গেছেন ২৮ হাজার ৫৯ জন।

আর এখন পর্যন্ত ১ কোটি ৬ লাখ ৩০ হাজার বাসিন্দা করোনা পরীক্ষা করিয়েছেন। এর মধ্যে ২০ শতাংশই করোনা পজেটিভ এসেছে। রবিবারে মোট পরীক্ষার ১৭ দশমিক ৩ শতাংশ বাসিন্দার করোনা পজেটিভ আসে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত