আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

লস এঞ্জেলেসে এক মাসে করোনা আক্রান্তের হার বেড়েছে ১০ গুণ

লস এঞ্জেলেসে এক মাসে করোনা আক্রান্তের হার বেড়েছে ১০ গুণ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে সোমবার (১৭ জানুয়ারি) পর্যন্ত গত এক মাসে করোনা সংক্রমণের হার দশগুণ বৃদ্ধি পেয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব ও শীতকালীন সংক্রমণের ফলে বাসিন্দাদের মধ্যে আক্রান্তের হার অনেক বেড়ে গেছে।

সোমবার (১৭ জানুয়ারি) লস এঞ্জেলেস কাউন্টিতে ৩১ হাজার ৫৭৬ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে ২০২১ সালের ১৭ ডিসেম্বর মোট আক্রান্ত ছিল মাত্র ৩ হাজার ৩৬০ জন বাসিন্দা। এক সংবাদ বিবৃতিতে এলএ কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এই তথ্য জানিয়েছে।

এর আগে মাত্র এক সপ্তাহ আগে কাউন্টিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ২০ লাখ অতিক্রম করেছে। সোমবার পর্যন্ত কাউন্টিতে মোট আক্রান্তের সংখ্যা হলো ২২ লাখ ৮৯ হাজার ৪৫ জন।

এদিকে সংক্রমণের হার বেড়ে যাওয়ার পাশাপাশি প্রাত্যাহিক শনাক্তের হারও অনেক বেড়ে গেছে। সোমবার করোনা শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৫ শতাংশ। ডিসেম্বরের ৮ তারিখের পর থেকে এটি ৮ গুণ বেশি।

এক মাস আগের থেকে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বেড়েছে ছয়গুণ বেশি। এক মাস আগে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ছিল ৭৭২ জন। সোমবার হাসপাতালে ভর্তি আছে ৪ হাজার ৫৬৪ জন।

এদিকে সোমবার করোনায় মৃত্যু হয়েছে আরও ২৭ জন। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২২ লাখ ৫৭ হাজার ৫০২ জন বাসিন্দা আক্রান্ত হোন। আর মারা গেছেন ২৮ হাজার ৫৯ জন।

আর এখন পর্যন্ত ১ কোটি ৬ লাখ ৩০ হাজার বাসিন্দা করোনা পরীক্ষা করিয়েছেন। এর মধ্যে ২০ শতাংশই করোনা পজেটিভ এসেছে। রবিবারে মোট পরীক্ষার ১৭ দশমিক ৩ শতাংশ বাসিন্দার করোনা পজেটিভ আসে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত