আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে পানশালার বাইরে বন্দুক হামলা: মৃত ২, আহত ১

লস এঞ্জেলেসে পানশালার বাইরে বন্দুক হামলা: মৃত ২, আহত ১

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের সাউথ গেটের একটি পানশালার বাইরে বন্দুক হামলার ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে ও একজন আহত হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) ভোররাতের দিকে এই হামলার ঘটনাটি ঘটেছে।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট এবং সাউথ গেট পুলিশ ডিপার্টমেন্ট বিষয়টির তদন্ত শুরু করেছে।

এক সংবাদ বিবৃতিতে শেরিফ ডিপার্টমেন্ট জানিয়েছে, পুলিশের কাছে ৩টা ২১ মিনিটে গোলাগুলির খবর আসে। এই সময় টিউইডি বোলেভার্ডের ৪০০০ ব্লকের কাছে ঘটনাস্থলে পৌঁছায় সাউথ গেট পুলিশ অফিসারের একটি দল।   

পুলিশ জানায়, লিল্যান্ড আর ওয়েভার লাইব্রেরির পার্কিং লটে যেয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

এরপর টিউইডি বোলেভার্ডের কাছে একটি পানশালাত আরও দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় পুলিশ। এদের মধ্যে ঘটনাস্থলেই একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। অপর আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহত ওই ব্যক্তির বয়স ৪১ বছর। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে।

বিবৃতিতে জানানো হয়, ‘তদন্তকারী দল রিয়ার পার্কিং এর কাছে বাদানুবাদের খবর শুনতে পায়। এর প্রেক্ষিতেই গোলাগুলি শুরু হয়’।

এদিকে গুলিতে মৃত দুই ব্যক্তির নাম এবং বয়স এখনো প্রকাশ করেনি পুলিশ। এছাড়া এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে কাউকে চিহ্নিত করা যায়নি।

শেরিফ ডিপার্টমেন্ট জানায়, ‘এটি গ্যাং-সম্পর্কিত কোনো ঘটনা কী না, সেই বিষয়ে এখনও আমরা নিশ্চিত নই’।

কারো কাছে এই বন্দুক হামলার বিষয়ে কোনো তথ্য থাকলে শেরিফ ডিপার্টমেন্ট হোমিসাইড ব্যুরোর 323-890-5500 এই নাম্বারে কল করতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত