আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ইংল্যাউডে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলা: মৃত ৩, আহত ১

ইংল্যাউডে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলা: মৃত ৩, আহত ১

ছবি: এলএবাংলাটাইমস

ইংল্যাউডে জন্মদিনের হাউজ পার্টিতে পরিকল্পিত বন্দুক হামলার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে ও একজন আহত হয়েছেন। মৃতের তালিকায় যার জন্মদিন উদযাপন চলছিল সেই তরুণী ও তার বোন রয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) সকালের দিকে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।   

লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, নর্থ পার্ক অ্যাভিনিউ এর ১৩০০ ব্লকের দিকে রাত ১টা ৩০ মিনিটে এই গোলাগুলির ঘটনাটি ঘটেছে।

এই হামলায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তিরও মৃত্যু ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০ বছর বয়সী তরুণী ব্রিয়াহনা স্টাইনেস এর জন্মদিন উপলক্ষ্যে একটি হাউজ পার্টির আয়োজন করা হয়েছিল। এই সময় হামলা চালায় বন্দুকধারীরা। এতে স্টাইনেসসহ তার ২৫ বছর বয়েসী বোন মারনেইশা হ্যামিল্টনেরও মৃত্যু হয়। তদন্তকারীরা জানান, ভিকটিমদের মধ্যে একহজন হাউজ পার্টির জন্য বাড়িটি ভাড়া করেছিলেন।

এই হামলায় এক ব্যক্তি বেঁচে গেলেও তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইংল্যাউড মেয়র জেমস টি বাটস জানিয়েছেন, আহত ব্যক্তিটির একাধিক অপরাধজনিত ইতিহাস ও গ্যাং এর সাথে সম্পৃক্ততা রয়েছে। মৃত অপর আরেকজনের নাম-ঠিকানা এখনও প্রকাশ করা হয়নি।

বাটস এই ঘটনাটিকে পরিকল্পিত হামলা বলে ব্যাখ্যা করেছেন। এই হামলার পিছনে একাধিক হামলাকারী জড়িত ছিল এবং ঘটনাস্থল থেকে একটি অ্যাসাল্ট-স্টাইল রাইফেলের বন্দুকের খোসা পাওয়া গেছে। মেয়র জানান, কমপক্ষে একটি হ্যান্ডগান ব্যবহার করে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।

মেয়র বলেন, ৯০ সালের পর ইংল্যাউডে কোনো একক বাড়িতে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা ও মৃত্যুর ঘটনা।

এদিকে এই হামলার দায়ে কাউকে আটক করা সম্ভব হয়নি। একই সাথে হামলাকারীদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনাটি নিয়ে এখনও তদন্ত চলছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত