আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় শিক্ষার্থীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করার প্রস্তাবনা

ক্যালিফোর্নিয়ায় শিক্ষার্থীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করার প্রস্তাবনা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার কে-টুয়েলভ শিক্ষার্থীদের ইন-পারসন ক্লাসরুমে অংশগ্রহণ করার জন্য করোনার টিকা গ্রহণের বাধ্যবাধকতা জারির প্রস্তাবনা রেখেছে রাজ্য কর্তৃপক্ষ।  

রাজ্য সিনেটর ড. রিচার্ড প্যান সোমবার (২৪ জানুয়ারি) আরটেলা হাই স্কুলে এই আইন প্রণয়নের প্রস্তাবনা রাখেন। এই সময় লস এঞ্জেলেস এবং স্যান দিয়েগোর রিপ্রেজেনটেটিভরা উপস্থিত ছিলেন সেখানে।  

এই বিলের মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলে ইন-পারসন অংশ নেওয়ার জন্য করোনার টিকা বাধ্যতামূলক করা হবে।

লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এর সুপারইন্টেনডেন্ট মেগান রেইলি বলেন, ‘ম্যান্ডেট কাজ করে এবং এর মাধ্যমে জীবন বাঁচে। যারা টিকা নিয়েছে তাদের করোনাজনিত শারীরিক ঝুঁকি অনেক কমে যায়, একই সাথে অন্যদের মাঝে করোনা ছড়ানোর ঝুঁকিও অনেক কমে যায়’।

এর আগে ক্যালিফোর্নিয়া গভর্নর গেভিন নিউসাম রাজ্যে শিক্ষার্থীদের জন্য অনুরূপ প্রস্তাবনা জারি করেন। তবে সেটি নিম্ন আদালতে বাতিল হয়ে যায়। এখন রাজ্য কর্তৃপক্ষ অনুরূপ প্রস্তাবনা আবার জারি করতে চাইছে।

তবে এই প্রস্তাবনার আওতায় শুধুমাত্র মেডিকেল ইমার্জেন্সির কারণে টিকা গ্রহণ থেকে বিরত থাকা যাবে। ব্যক্তিগত মতবিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে টিকা গ্রহণ থেকে বিরত থাকা যাবে না।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি শিশুদের অন্য ইন-পারসন লার্নিং এর অনেক গুরুত্ব এবং যেসব শিধু ইন-পারসন ক্লাস করতে চায়, তাদের অবশ্যই টিকা গ্রহণ করতে হবে।  

এর আগে শিক্ষার্থীদের টিকা বিষয়ে আরেকটি বিল পাশ করা হয়েছে। সেখানে ১২ থেকে বেশি বয়সী শিক্ষার্থীরা অভিভাবকের অনুমতি ছাড়াও টিকা গ্রহণ করতে পারবে।

তবে এই দুইটি প্রস্তাবনার বিরদ্ধেই তীব্র মতোবিরোধের সম্ভাবনা রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত