আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে করোনায় মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে

লস এঞ্জেলেসে করোনায় মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মৃত্যুর সংখ্যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাড়ছে। কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক করোনায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে ওমিক্রন ভ্যারিয়েন্ট।

গত বছরের ডিসেম্বরের পর থেকেই নতুন এই ভ্যারিয়েন্টের কারণে করোনায় আক্রান্তের সংখ্যা হু-হু করে বাড়ছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট আরও বেশি মারাত্মক ছিল। ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে ঝুঁকি কিছুটা কম থাকে। তবে কিছু মানুষের ক্ষেত্রে এটি আরও বেশি প্রাণনাশক হয়ে উঠতে পারে।  

লস এঞ্জেলেস কাউন্টিতে গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ১০২ জন বাসিন্দা করোনাইয় মারা গেছেন। গত বছরের মার্চের ১০ তারিখের পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, মৃতদের মধ্যে ৯০ শতাংশ বড়দিনের পর আক্রান্ত হয়েছিলেন আর ৮০ শতাংশ নিউ ইয়ারের পর আক্রান্ত হয়েছেন। অধিকাংশই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন বলে জানান তিনি।

তিনি বলেন, তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্টে যারা মারা যাচ্ছেন, তাদের অবস্থা দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। অন্যান্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রে শারীরিক অবস্থা এতো দ্রুত খারাপ হয়নি।

রবিবার পর্যন্ত গত ৭ দিনে লস এঞ্জেলেসে করোনায় মৃতের গড় দাঁড়িয়েছে ৬১ জনে। ২০২০ সালের বসন্তে করোনার শুরুর দিকের সময়কাল অনুপাতে বর্তমান দৈনিক মৃতের সংখ্যা অনেক বেশি। সে সময় দৈনিক মৃতের গড় ছিল ৫০ জনে।   

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত