আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মাস্ক ছাড়া ছবি তোলায় কড়া সমালোচনার মুখে গারসেটি ও নিউসাম

মাস্ক ছাড়া ছবি তোলায় কড়া সমালোচনার মুখে গারসেটি ও নিউসাম

ছবি: এলএবাংলাটাইমস

র‍্যামস গেইমে যেয়ে মাস্ক ছাড়া ছবি তোলায় কড়া সমালোচনার মুখে পড়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম এবং লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেটি।  

রবিবার (৩০ জানুয়ারি) সোফি স্টেডিয়ামে র‍্যামস এবং স্যান ফ্র্যান্সিসকো ৪৯ইআরএস এর মধ্যকার এনএফসি টাইটেল গেইমে দর্শক হিসেবে উপস্থিৎ ছিলেন গভর্নর ও মেয়র। সেখানে ম্যাজিক জনসনের সাথে মাস্ক ছাড়া ছবি তোলেন তারা। পরে সেগুলো জনসন টুইটারে শেয়ার করার পর কড়া সমালোচনার মুখে পড়েন তারা। ছবিতে স্যান ফ্যান্সিসকো মেয়র লন্ডন ব্রিডের ছবিও ছিল।   

ছবিতে দেখা যায়, এদের মধ্যে কারোর মুখেই কোনো মাস্ক নেই। তবে মেয়র গারসেটির হাতে মাস্ক ধরে থাকতে দেখা যায়।  

টুইটারে ছবি প্রকাশের পরই সমালোচনার মুখে পড়েন তারা। ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটর মেলিসা মেলেন্দেজ নিউসাম এবং গারসেটির সমালোচনা করে টুইটারে লিখেন, ‘বাচ্চাদের স্কুলে জোর করে সারাদিন মাস্ক পড়তে বাধ্য করা হচ্ছে। একদিন তাদের মধ্যে থেকে কেউ মেয়র বা গভর্নর হবেন, তখন তারাও অন্যের উপর জারিকৃত নিয়ম নিজেরা মানতে চাইবে না’।

পরে সোমবার (৩১ জানুয়ারি) নিউসাম এবং গারসেটি দুইজনেই বিবৃতিতে জানান, খেলা চলাকালীন পুরো সময় তারাঁ মুখে মাস্ক পরিহিত ছিলেন। শুধুমাত্র ছবি তোলার সময়ই মাস্ক খুলে ছবি তুলেছি।  

নিউসাম সোমবার বলেন, ‘আমি গতকাল খুবই বিচক্ষণ ছিলাম’।

তিনি বলেন, ‘আমার ছবিটি লক্ষ্য করুন। ম্যাজিক আমার সাথে ছবি তোলার সময় আমি মাস্ক খুলে রাখি এবং পরবর্তী সময়ে আমি আবারও মাস্ক পড়ি’।

গারসেটির মুখপাত্র জানান, ‘তিনি খেলা চলাকালীন সময় মাস্ক পড়েছিলেন। পরে কয়েকটি ছবি তুলেই তিনি আবার মাস্ক পড়েন’।  

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত