আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ইনডোরে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা বাদ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়

ইনডোরে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা বাদ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়

ছবি: এলএবাংলাটাইমস

টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের জন্য আগামী সপ্তাহ থেকে ইনডোরে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নিচ্ছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। তবে স্কুলগামী শিশুদের জন্য এই মাস্ক ব্যবহারের নির্দেশনা বহাল থাকবে। সোমবার (৭ ফেব্রুয়ারি) স্টেট হেলথ কর্তৃপক্ষ এই তথ্য জানিয়ে বলেন, ওমিক্রনের সংক্রমণ কমতে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

তবে যারা টিকা গ্রহণ করেননি, ১৫ ফেব্রুয়ারির পরেও তাদের ইনডোর স্থানে মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান যেমন গণপরিবহন, নার্সিং হোম এবং জমায়েতপূর্ণ স্থানে সবাইকেই মাস্ক ব্যবহার করতে হবে।   

তবে স্থানীয় সরকার চাইলে তাদের ইচ্ছা অনুযায়ী ইনডোর স্থানে মাস্ক ব্যবহারবিধি চালু রাখতে পারবে। লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ গত সপ্তাহে জানিয়েছে তারা ইনডোর মাস্ক ব্যবহারবিধি আরও কিছুদিন বহাল রাখবে।

রাজ্য কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইনডোর মেগা ইভেন্টসগুলোতে ১ হাজারের বেশি বাসিন্দা জমায়েত হলে অংশ্রগহণকারীদের অবশ্যই টিকা গ্রহণ করা থাকতে হবে। তবে যারা টিকা গ্রহণ করবেন না, তাদের করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে আর মাস্ক ব্যবহার করতে হবে। তবে আউটডোর ইভেন্টসের জন্য এই ধরণের কোনো নির্দেশনা দেওয়া নেই।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত