আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মেয়র গারসেটির বিরুদ্ধে শপথ ভঙ্গের মামলা দায়ের সাবেক নারী সহকর্মীর

মেয়র গারসেটির বিরুদ্ধে শপথ ভঙ্গের মামলা দায়ের সাবেক নারী সহকর্মীর

ছবি: এলএবাংলাটাইমস

মেয়র এরিক গারসেটির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ দায়ের করেছেন তাঁরই সাবেক এক নারী মুখপাত্র। মেয়রের বিরুদ্ধে লোকাল, স্টেট এবং ফেডারেল প্রসিকিউটরের কাছে দায়ের করা অভিযোগে সাবেক ওই মুখপাত্র দাবি করেন, সাবেক এক দাতার যৌন হয়রানির বিষয়ে অবগত থাকলেও গারসেটি সেটি সবসময় অস্বীকার করে গেছেন।   

মেয়রের সাবেক মুখপাত্র নাওমি সেলিগম্যানের হয়ে অলাভজনক একটি আইন সহায়তাকারী সংস্থা গত সপ্তাহে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস, দ্য ক্যালিফোর্নিয়া অ্যাটর্নি জেনারেল অফিস এবং লস এঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জর্জ গ্যাসকন বরাবর ৩১ পৃষ্ঠার এক অভিযোগপত্র দায়ের করেন। সেখানে উল্লেখ করা হয়েছে যে, গারসেটি তাঁর সাবেক ডেপুটি চিফ অব স্টাফ রিক জ্যাকবস এর বিরুদ্ধে একাধিক যৌন হয়রানির অভিযোগ ধামাচাপা দিয়েছেন ও মিথ্যাচার করেছেন।   

সেলিগম্যান জানান, তিনি আশা করছেন যে মেয়র এরিক গারসেটির বিরুদ্ধে অপরাধের মামলা দায়ের করা হবে। কারণ তিনি শপথ ভঙ্গ করেছেন এবং ইউএস সিনেটকে অবমাননা করেছেন। অভিযোগকারী আশা করছেন, এই অভিযোগের ফলে একটি রাজনৈতিক প্রভাব পড়বে এবং ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে তার পদ বাতিল বা স্থগিত করা হবে।  

সিনেটের অর্ধেকের বেশি সদস্যের কাছে এই অভিযোগ জানানো হয়েছে। সেলিগম্যানের আইনজীবী জানান, তিনি ক্যালিফোর্নিয়া স্টেট পার্সোনাল বোর্ড, দ্য লস এঞ্জেলেস সিটি এথিকস কমিশন এবং দ্য ক্যালিফোর্নিয়া স্টেট অডিটরস অফিসের কাছেও এই অভিযোগ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত