আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

‘লস এঞ্জেলেসে শিশু ও শিক্ষার্থীদের প্রতি সহিংসতা বাড়ছে’

‘লস এঞ্জেলেসে শিশু ও শিক্ষার্থীদের প্রতি সহিংসতা বাড়ছে’

ছবি: এলএবাংলাটাইমস

সাম্প্রতিক সময়ে শিশুদের প্রতি সহিংসতার হার অনেক বেড়ে গেছে বলে জানিয়েছে দ্য লস এঞ্জেলেস স্কুল পুলিশ ডিপার্টমেন্ট (এলএএসপিডি) । বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা তাদের বাড়ির কাছেই কিংবা স্কুল থেকে আসা-যাওয়ার পথে এসব সহিংসতার শিকার হচ্ছে।

এলএএসপিডি’র সার্জেন্ট রুডি পেরেজ বলেন, শিশুরা সহিংস আক্রমণের শিকার হচ্ছে এবং এটি আশঙ্কাজনক মাত্রায় বেড়ে যাচ্ছে। কারণ শিশুদের লক্ষ্য করে আক্রমণ চালানো অনেক সহজ।  

পেরেজ বলেন, ‘তারা পাল্টা আক্রমণ করতে পারে না। শিক্ষার্থীদের প্রতি সহিংসতার হার তাই অনেক বেড়েই যাচ্ছে’।

পুলিশ জানায়, মঙ্গলবার লস এঞ্জেলেসের ওয়েস্টসাইডের হ্যামিল্টন হাই স্কুলের এক শিক্ষার্থীকে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। এরপর শিশুটিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং বর্তমানে সে সুস্থ রয়েছে।   

এদিকে, ফেব্রুয়ারির ২ তারিখ মেলরোজ অ্যাভিনিউ-এর সার্ভিলেন্স ক্যামেরায় দেখা যায় দুই বোনকে দুর্বৃত্তরা আটকে তাদের ফোন ও অলঙ্কার লুটে নিয়েছে।

পেরেজ জানায়, এমন ঘটনা প্রতিনিয়তই ঘটে চলছে। আরও বারোটির বেশি এই ধরণের ঘটনার রিপোর্ট তাদের কাছে রয়েছে। তিনি বলেন, এসব আক্রমণ ও সহিংসতা প্রতিহত করতে ‘কমিউনিটি এপ্রোচ’ প্রয়োজন ও এই ধরণের পদক্ষেপ আরও বাড়াতে হবে।

পেরেজ বলেন, ‘অভিভাবক এবং স্কুল কমিইউনিটি হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে নিরাপদ একটি সংস্কৃতি গড়ে তোলা এবং জবাবদিহি নিশ্চিত করা। পেরেজ বলেন, ‘শিক্ষার্থীদের সহিংসতার শিকার আমরা হতে দিতে পারি না’।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত