আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে রেস্টুরেন্টে গোলাগুলি, আহত ৪

লস এঞ্জেলেসে রেস্টুরেন্টে গোলাগুলি, আহত ৪

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের বেভারলি গ্রোভে রেস্টুরেন্ট-বারে গোলাগুলির ঘটনায় চারজন আহত হয়েছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এই গোলাগুলির ঘটনা ঘটে।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) সূত্র জানিয়েছে, লা সিনেগা বেলোভার্ড এবং ওয়াকউড অ্যাভিনিউ এর ইন্টারসেকশনে রাত ৩টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডেপুটিরা এই ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছে।

এলএপিডি সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই স্থানে বেশ কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। এই সময় কে বা কারা গুলি ছুঁড়ে এবং দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

কর্তৃপক্ষ জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে এদের অবস্থা আশঙ্কামুক্ত। আহতদের বয়স যথাক্রমে ৬০, ১৯, ২০ এবং ২২ বছর।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, গুলি ছোঁড়ার পরপরই ওই এলাকা খালি হয়ে যায়। পুলিশ জানায়, এই গোলাগুলির সাথে একটি ফেরারি গাড়ির মালিকের যোগসূত্র রয়েছে।

অভিযুক্তের বিষয়ে এর থেকে বেশি তথ্য পাওয়া যায়নি। কারো কাছে এই বিষয়ে কোনো তথ্য থাকলে (২১৩) ৯২২-৮২১৭ নাম্বারে কল দিতে বলা হয়েছে।   

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত