আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে গাছে টেসলার ধাক্কা: মৃত ১, আহত ২

লস এঞ্জেলেসে গাছে টেসলার ধাক্কা: মৃত ১, আহত ২

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের উডল্যান্ড হিলসে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে ও দুইজন গুরুতর আহত হয়েছেন।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, টোপাঙ্গা ক্যানইয়ন বোলেভার্ডের কাছে ডুমেটয রোডের ২২০০০ ব্লকে রাত ১০টার দিকে একটি টেসলা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা দেয়।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানায়, দুর্ঘটনার পর দুই নারী দুমড়েমুচড়ে যাওয়া গাড়িতে আটকে পড়ে। পরে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এদের উদ্ধার করে। আরেকজনকে গাড়ির বাইরে রাস্তার পাশে সাইডওয়াকে পাওয়া যায়।

গুরুতর আহত অবস্থায় দুইজনকে স্থানীয় ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। আরেকজনকে ঘটনাস্থলেই মৃত হিসেবে ঘোষণা করা হয়।

এখন পর্যন্ত কারো পূর্ণাঙ্গ নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। তবে কর্তৃপক্ষ জানায় হতাহত সবাই কম বয়স্ক।

এদিকে দুর্ঘটনার পরপরই তদন্তের স্বার্থে সাইডওয়ের এক পাশ বন্ধ করে দেওয়া হয়। এলএএফডি এই রাস্তা এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে।

এখন পর্যন্ত দুর্ঘটনা বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত