আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় চার্চে ৩ সন্তান ও আরেক ব্যক্তিকে হত্যার পর আত্মহত্যা

ক্যালিফোর্নিয়ায় চার্চে ৩ সন্তান ও আরেক ব্যক্তিকে হত্যার পর আত্মহত্যা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর একটি চার্চে ৩ সন্তান ও অন্য আরেক ব্যক্তিকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছে এক ব্যক্তি। সোমবার (২৮ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।  

স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফ অফিসের সার্জেন্ট রড গ্রাসম্যান বলেছেন, আরডেন-আরকেড নেইবারহুডের একটি চার্চে বিকাল ৫টার দিকে যেয়ে পুলিশ পাঁচজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। মৃতদের মধ্যে হত্যাকারীও ছিল।  

গ্রাসম্যান বলেন, মৃতদের মধ্যে ৩টি শিশু রয়েছে এবং তাদের বয়স ১৫ বছরের কম। তবে শিশুদের লিঙ্গ এখনও প্রকাশ করা হয়নি।

এছাড়া গুলিতে মৃত অন্য আরেক ব্যক্তির পরিচয় তৎক্ষণাৎ জানা সম্ভব হয়নি।

গ্রাসম্যান জানান, চার্চের একজন কর্মী গুলির শব্দ শুনতে পান এবং ৯১১ এ কল করেন। চার্চের প্রধান উপসনালয়ে এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে।

গ্রাসম্যান বলেন, এটি পারিবারিক কলহের জের ধরে ঘটা কোনো ঘটনা কী না, সেটি শেরিফ অফিসের কর্মকর্তারা তদন্ত করে দেখছেন।

ডাউনটাউন স্যাক্রেমেন্টোর ইস্টে বানিজ্যিক একটি এলাকার কাছে আবাসিক এলাকায় চার্চটি অবস্থিত। মৃতের পরিবার চার্চের সদস্য কী না, সেটিও কর্তৃপক্ষ এখনও নিশ্চিত নন।   

এছাড়া গুলিবর্ষণের সময় চার্চে ঠিক কতোজন ছিলেন এবং তখন ওখানে চার্চ সংক্রান্ত কোনো কার্যক্রম চলছিল কী না, সেটি এখনো জানা যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত