আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

সান্তা বারবারা উপকূলে হাঙ্গরের হামলায় আহত ১

সান্তা বারবারা উপকূলে হাঙ্গরের হামলায় আহত ১

ছবি: এলএবাংলাটাইমস

সান্তা বারবারা কাউন্টির স্যান মিগুয়েল আইসল্যান্ডের উপকূলীয় অঞ্চলে হাঙ্গরের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) এই ঘটনাটি ঘটেছে।

কোস্ট গার্ড পেটি অফিসার এইডান কুনি সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জানান যে আহত ব্যক্তিকে হেলিকপ্টারযোগে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহত ব্যক্তি সম্পর্কে কোনো ব্যক্তিগত তথ্য বা শনাক্তকারী বৈশিষ্ট্য প্রকাশ করেননি। সেই সাথে ওই ব্যক্তির নাম-ঠিকানা, বয়স বা পেশা সম্পর্কেও কোনো কিছু জানানো হয়নি।

এইডান কুনি বলেন, ‘ওখানে হাঙ্গরের হামলা হয়েছে। আমরা এক ব্যক্তিকে হেলিকপ্টারযোগে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। আমরা শনিবার সকাল ১১টা ২৪ মিনিটে একটি ফোনকলের মাধ্যমে এই ঘটনা জানতে পারি। এরপর ১২টা ৪৪ মিনিটে আমাদের হেলিকপ্টার সেখানে পৌঁছে। সেখান থেকে ওদের উদ্ধার করে সান্তা বারবারা কটেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।   

তবে এই হামলাটি কীভাবে হয়েছে এবং ঠিক কোথায় হয়েছে, সেটি নিয়ে কোনো বৃত্তান্ত প্রকাশ করেননি তিনি। বর্তমানে আহত ওই ব্যক্তির শারীরিক অবস্থা কেমন, সেই সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করেনি।   

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত