আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কম মূল্যে গ্যাসোলিন কোথায় পাবেন? জেনে নিন!

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কম মূল্যে গ্যাসোলিন কোথায় পাবেন? জেনে নিন!

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কম মূল্যে গ্যাসোলিন কোথায় পাবেন? জেনে নিন!

যুক্তরাষ্ট্রে ক্রমেই বাড়ছে গ্যাসের মূল্য। চাহিদা অনুসারে যোগান না থাকায় এই মূল্যবৃদ্ধি ঘটছে। তবে ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের কারণে এই মূল্য আকাশছোঁয়া অবস্থানে পৌঁছেছে।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) সূত্রমতে, ক্যালিফোর্নিয়ায় সোমবার (৭ মার্চ) প্রতি গ্যালন রেগুলার-গ্রেড গ্যাসোলিন বিক্রি হয়েছে ৫ ডলার ৩৪ সেন্টে। লস এঞ্জেলেসে এই মূল্য ছিল ৫ ডলার ৪৩ সেন্ট।

জাতীয় গড় মূল্য এখন ৪ ডলার ০৬ সেন্ট, যা ২০০৮ সালের জুলাই মাসের পর সর্বোচ্চ এবং গত বছর থেকে ১ ডলার ৩০ সেন্ট বেশি।

কীভাবে এবং কোথায় আপনি অপেক্ষাকৃত কম মূল্যে গ্যাসোলিন কিনতে পারেন, সেটি নিচে দেওয়া হলো-

সবচেয়ে স্বল্প মূল্যে গ্যাসোলিন কোথায় পাওয়া যাচ্ছে?

লস এঞ্জেলেস কাউন্টির লং বিচে অবস্থিত ১২৩৪ ডব্লিউ কাউলেস স্ট্রিটের নয়েল ইউএসএ ইনকর্পোরেশন গ্যাস স্টেশনে সবচেয়ে কম মূল্যে গ্যাস পাওয়া যাচ্ছে । সোমবার প্রতি গ্যালন রেগুলার-গ্রেড ফুয়েলের দাম ক্যাশে বিক্রি হচ্ছে ৪ ডলার ৭৪ সেন্টে এবং কার্ডে বিক্রি হয়েছে ৪ ডলার ৮৪ সেন্ট এ।

ব্যবহার করুন গ্যাসবাডি অ্যাপ: গ্যাসবাডি (GasBuddy) অ্যাপের মাধ্যমে আপনি আপনার আশেপাশের স্বল্পমূল্যের গ্যাস স্টেশনের খোঁজ পেয়ে যাবেন। প্রথমে অ্যাপটি ডাউনলোড করুন। এরপর একটি অ্যাকাউন্ট খোলার ঘর আসবে, সেটি পূর্ণ করে বা এড়িয়েও অ্যাপটি ব্যবহার করা যাবে। এরপর ফুয়েল টাইপ সিলেক্ট করলেই আপনার নিকটস্থ গ্যাস স্টেশন ও সেখানের মূল্য তালিকা প্রদর্শন করবে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করেও আপনি অ্যাপটি ব্যবহার করতে পারেন।

গেইকোতে খুঁজুন: গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন্স্যুরেন্স কোম্পানির (গেইকো) ওয়েবসাইটের সার্চ পেইজে যেয়ে আপনার ঠিকানা লিখুন এবং সেখানে কম মূল্যে কোথায় গ্যাসোলিন পাওয়া যাচ্ছে এবং নিকটস্থ গ্যাস স্টেশনের ঠিকানা পাওয়া যাবে।  

গুগল ম্যাপ: গুগল ম্যাপের অনলাইন বা অ্যাপে গ্যাস লিখে সার্চ দিলে প্রায়শই সেখানে রেগুলার গ্যাসের মূল্য সংযোজন করা হয়ে থাকে। একই সাথে ঘণ্টা, ঠিকানা এবং অন্যান্য তথ্যও সংযোজিত থাকে।  

ক্যাশে পে করুন: আর্কো, ৭৬ এবং মবিল এর মতো কিছু প্রতিষ্ঠান ক্যাশ পরিশোধে কম মূল্যে গ্যাসোলিন বিক্রি করে থাকে। তবে প্রতি গ্যালনে অল্প কয়েক সেন্ট কম পাওয়া যায়। মূল্য কম পেতে হলে ট্যাংক পূর্ণ করার আগে ক্যাশ প্রদান করতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

 

 

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত