আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শেরিফ ডিপার্টমেন্টে চলছে ব্যাপক কর্মী সংকট: শেরিফ

শেরিফ ডিপার্টমেন্টে চলছে ব্যাপক কর্মী সংকট: শেরিফ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ অ্যালেক্স ভিলানুয়েভা জানিয়েছেন, শেরিফ ডিপার্টমেন্টে কর্মী সংকট ক্রমেই বেড়ে চলছে। ডিপার্টমেন্টে বর্তমানে ৭৮৩টি পদ শূন্য রয়েছে।

বুধবার (৯ মার্চ) শেরিফ বলেন, ‘কিছু সময় কাজের জন্য যথেষ্ট লোকবল আমাদের থাকে না। আমরা এখন এমন একটি পর্যায়েই রয়েছি’।

এলএ কাউন্টি বোর্ড অব সুপারভাইজরসকে নিয়োগ কার্যক্রমের ধীরগতির জন্য দায়ী করেন ভিলানুয়েভা। তিনি বলেন, কিছু কিছু পেট্রোল টিম তাদের সক্ষমতার মাত্র ৭০ শতাংশ ব্যবহার করতে পারছে। এখন রেসপন্স টাইম ৩ মিনিটে এসে দাঁড়িয়েছে এবং একসময় এটি আরও বাড়বে।  

তিনি বলেন, ‘এটি আরও বেড়ে যাবে। এভাবে চলতে থাকলে ৩ মিনিট একসময় যাবে ৫ মিনিটে। ডেজার্টে কোড ৩ এর জন্য ১০ মিনিটের স্থলে লাগবে ২০ মিনিট’।

শেরিফ যোগ করেন, কর্মী সংকটের কারণে অপরাধ বেড়েই চলছে। পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালে আগ্নেয়াস্ত্রসহ আটক অপরাধীর সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৫২২ জন।

একই সাথে পার্ট ওয়ান ক্রাইম যেমন ডাকাতি, খুন এবং সহিংস হামলার সংখ্যাও গত বছর বেড়েছে। এর আগের বছরগুলোতে এসবের হার হ্রাস পাচ্ছিল।

শেরিফ জানান, যদি এখন থেকেও ডেপুটি নিয়োগ শুরু করা হয়, তবে এটির কাঠামো পুরোপুরি ফিরে পেতে অনেক্ সময় লাগবে।

তিনি জানান, একজন ডেপুটি নিয়োগ প্রক্রিয়া শেষ হতেও অন্তত ১০ মাসের মতো সময় লেগে যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত