আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

ম্যানহাটনে জাদুঘরের ভিতর ছুরিকাঘাতে আহত ২

ম্যানহাটনে জাদুঘরের ভিতর ছুরিকাঘাতে আহত ২

ছবি: এলএবাংলাটাইমস

ম্যানহাটনের জাদুঘর ‘মিউজিয়াম অব মডার্ন আর্ট’ এর ভিতরে দুইজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। শনিবার (১২ মার্চ) বিকালে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জাদুঘরের এক সদস্যের মেম্বারশীপ বাতিলের পর এই হামলা চালায় ওই ব্যক্তি।

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, ৬০ বছর বয়স্ক ওই ব্যক্তি জাদুঘরে প্রবেশ ল্প্রতে চাইলে রিসিপশন ডেস্ক থেকে মানা করা হয়। পরে অতর্কিতভাবে ওই ব্যক্তি ওখানের নারী এক কর্মীর ওপর ছোঁড়া হাতে ঝাঁপিয়ে পড়ে এবং পিঠে আঘাত করে। এরপর আরেক পুরুষ কর্মীকে বাম কাঁধে আঘাত করে।  

নিউ ইয়র্ক ডেপুটি কমিশনার জন মিলার জানান, শুক্রবার জাদুঘর কর্তৃপক্ষ ওই ব্যক্তির বাড়িতে সদস্যপদ বাতিলের চিঠি পাঠায় ।

তিনি বলেন, ‘হামলাকারী এখানের কর্মীদের পরিচিত। এটি কোনো সাধারণ হামলা বলে মনে হচ্ছে না’।

আহত দুইজনকেই উদ্ধার করে বেল্লেভুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের দুইজনের বয়সই ২৪ বছর এবং বর্তমানে এদের অবস্থা স্থিতিশীল।

মিলার জানান, হামলাকারী হামলার পরেই জাদুঘর ছেড়ে পালিয়ে যায় এবং ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে। সর্বশেষ খবর অনুসারে, পুলিশ এখন হামলাকারীকে খুঁজছে এবং এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

মিলার জানায়, কর্তৃপক্ষ ওই ব্যক্তির অসংলগ্ন আচরণকে কেন্দ্র করে সম্প্রতি সদস্যপদ বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত জানায়।

কর্তৃপক্ষ হামলার পর রবিবার জাদুঘর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

মিউজিয়াম অব ম্যানহাটন ১৯২৯ সালে প্রথম চালু করা হয় এবং এটি নিউ ইয়র্কের বিখ্যাত একটি জাদুঘর। ম্যানহাটন মিডটাউনের ৫৩ স্ট্রিটে এর অবস্থান।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত