আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

লস-এঞ্জেলেসে বাংলা অনলাইন নিউজ পোর্টাল ‘এল এ বাংলা টাইমস’-এর যাত্রা শুরু

লস-এঞ্জেলেসে বাংলা অনলাইন নিউজ পোর্টাল ‘এল এ  বাংলা টাইমস’-এর যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস থেকে যাত্রা শুরু করেছে নতুন অনলাইন বাংলা নিউজ পোর্টাল ‘এল এ বাংলা টাইমস’। গত ৯ নভেম্বর রবিবার লস-এঞ্জেলেসের অলিম্পিক পুলিশ স্টেশনের অডিটরিয়মে এক আঢ়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।বিকাল ৪টায় অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় বাংলাদেশ কনসুলেটের কনসুলার লায়লা হোসেন ল্যাপটপে স্যুইচ টিপে স্ক্রীনে একটি খবর প্রদর্শনের মাধ্যমে পত্রিকাটির শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সাহিত্যিক ডা. কাজী নাসির উদ্দিন । পত্রিকার সাফল্য কামনা করে বক্তব্য দেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শিফার চৌধুরী, ড: আবুল হাসেম, নিউওয়ার্ক ভিত্তিক সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক জাকারিয়া মাসুদ জিকু, সাংবাদিক মসরুল হুদা, সাইদ হোসেন বাবু, ফিরোজ আলম ও তারেক বাবু ড্যানি তৈয়েব।

বিদ্যাপ্রকাশ-এর প্রকাশক মুক্তিযোদ্ধা মজিবর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকাটির প্রেসিডেন্ট আব্দুস সামাদ। আরও বক্তব্য রাখেন কবীর আহমদ, মিটুন চৌধুরী, সাইফ কুতুবী, আবু হানীফা, সাইদুল হক সেন্টু, ইলিয়াস টাইগার, চোননু মল্লিক, ফায়সাল আহমদ তুহিন, জশীম আহমদ, সামসুদ্দিন মানিক, মোহাম্মদ হামীদ খোকন, আবুল হাসনাত রায়হান, শিফার চৌধুরী, মসরুল হুদা, সাইদ হোসেন বাবু, ফিরোজ আলম, তারেক বাবু, খন্দকার আলম।অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে কমিউনিটির সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পত্রিকার প্রেসিডেন্ট আব্দুস সামাদের কাছে সবাই পত্রিকার মান ও নিরপেতা বজায় রাখার আহব্বান জানান। এসময় প্রেসিডেন্ট আব্দুস সামাদ নিরপেক্ষতা,সৎ সাংবাদিকতা ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের প্রতিশ্রুতি প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালকের দ্বায়িত্ত্বে ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আবুল হাসনাত রায়হান। অনুষ্ঠানে বক্তারা বলেন, অবাধ তথ্য প্রবাহের এই যুগে মানুষের জানার চাহিদা দিন দিন বেড়ে চলেছে। সমাজ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি প্রভৃতি বিষয় মানুষের দৈনন্দিন জীবনের সাথে ওৎপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। মানুষ এখন তাঁর সেল ফোনের মাধ্যেমে কথা বলা, গান শোনা, ছবি তোলা, পত্রিকা পড়া থেকে শুরু করে অসংখ্য কাজ করে ফেলছে। এসময় পত্রিকা কর্তৃপক্ষ কমিউনিটির সকল নিউজ (news@labanglatimes.com) পত্রিকার মেইলে প্রেরণের অনুরোধ করেন। অনুষ্ঠান শেষে পত্রিকা কর্তৃপ অতিথিদের আপ্যায়নের ব্যাবস্থা করেন। যাঁরা দীর্ঘদিন যাবৎ লস এঞ্জেলেসে আছেন তাঁদের অধিকাংশের শিকড় এখনও প্রোথিত হয়ে আছে বাংলাদেশে। বাংলাদেশের খবর এবং আত্মীয়-স্বজনদের খবরের জন্য তাঁরা প্রতিদিন উন্মুখ হয়ে থাকেন। আমেরিকার কর্মব্যস্ত জীবনে ফোন করে অথবা টিভি'র খবর দেখে দেশের খোঁজ-খবর নেওয়া সত্যি একটি দুরূহ কাজ। মানুষ এখন সেল ফোনের মাধ্যমে সংবাদপত্র পড়ে জেনে নিচ্ছে দেশ-বিদেশের খবরগুলো। আর এ কারণে এখন প্রিন্ট মিডিয়া পয়সা দিয়ে কিনে পড়ার মতো সময় এখন মানুষের নেই । লস এঞ্জেলেসে এখন প্রতিদিন নিয়মিত এবং অনিয়মিতভাবে পাঁচটি অনলাইন পত্রিকা প্রকাশিত হয় । 'এলএ বাংলা টাইমস' তাদের সাথে যুক্ত হলো। আমরা এর উন্নতি ও সমৃদ্ধি কামনা করি। বক্তারা আরো বলেন, আমেরিকার পশ্চিমপ্রান্তে প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁসে অবস্থিত ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস। এখানে বাংলাদেশীদের অভাবাসীদের সঠিক সংখ্যা পরিমাপ করা না গেলেও অনুমানিকভাবে ৩০/৩৫ হাজার আছে বলে ধরে নেওয়া হয়। তাঁদের নিজেদের মধ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় উৎসব পার্বনগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। এ সব অনুষ্ঠানাদির মাধ্যমে তাঁরা পরস্পর পরস্পরের মধ্যে অলিখিত একটি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে আছে । এছাড়াও অনুষ্ঠানের সভাপতি মুক্তিযোদ্ধা মজিবর রহমান খোকা আবদুস সামাদকে সাংবাদিকতার উপরে বিদ্যাপ্রকাশ থেকে প্রকাশিত দুটি বই উপহার দেন।বিশেষ অতিথি বিশিষ্ট শিাবিদ ও কথাসাহিত্যিক ড. কাজী নাসির উদদীন। তিনি তাঁর যুবক জীবনে সাংবাদিকতা করার স্মৃতিচারণ করেন। তিনি আরো বলেন, পত্রিকাটি যেন কাউকে ব্যক্তিগত আক্রমণ না করে। কেবল যা সত্য তাই যেন তুলে ধরা হয়। তিনি পত্রিকাটির শুভ কামনা করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত