আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

৪০০ ডলার ট্যাক্স রিবেটের প্রস্তাবনা রাখলেন নিউসাম

৪০০ ডলার ট্যাক্স রিবেটের প্রস্তাবনা রাখলেন নিউসাম

ছবি: এলএবাংলাটাইমস

পুরো যুক্তরাষ্ট্র জুড়েই বাড়ছে জ্বালানির মূল্য। ক্যালিফোর্নিয়ার বেশ কিছু অঞ্চলে এই মূল্যবৃদ্ধির রেকর্ড হয়েছে। এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও গ্রাহকদের সুবিধার্থে ১১ বিলিয়ন ডলারের প্রস্তাবনা ঘোষণা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম।

বুধবার রিলিফ প্যাকেজ ঘোষণাকালে জানানো হয়, ক্যালিফোর্নিয়ার নিবন্ধিত গাড়ির চালকেরা ডেবিট কার্ডে ৪০০ ডলার ট্যাক্স রিবেট পাবেন। জনপ্রতি দুইটি গাড়ির ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। এই প্রকল্প বাস্তবায়ন করতে ৯ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। স্টেটের বর্ধিত বাজেট থেকে এই অর্থ প্রদান করা হবে।

গভর্নর অফিস সূত্র অনুসারে, প্রতি বছর ক্যালিফোর্নিয়ার চালকদের আবগারি শুল্ক বাবদ ৩০০ ডলার করে খরচ হয়ে থাকে।

নিউসামের প্রস্তাবনা অনুসারে, আগামী তিন মাসের জন্য বাসিন্দাদের পাবলিক ট্রানজিট এবং রেল এজেন্সিতে ভর্তুকি বাবদ ৭৫০ মিলিয়ন ডলার গ্রান্ট দেওয়ার প্রস্তাবনা রাখা হয়েছে। তিন মাস যাবত ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা এই গ্রান্টের আওতায় বিনামূল্যে ভ্রমণ কর‍তে পারবে।

গভর্নর অফিস সূত্র জানিয়েছে, নিউসাম আশা করছেন খুব শীঘ্রই রিলিফ প্যাকেজ এর আইন চূড়ান্ত হবে। যদি অনুমোদন হয়, তবে জুলাই মাসেই এই পেমেন্ট পাওয়া যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত