আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে আজ শুরু বাফলার বাংলাদেশ ডে প্যারেড এন্ড ফেস্টিভ্যাল

লস এঞ্জেলেসে আজ শুরু বাফলার বাংলাদেশ ডে প্যারেড এন্ড ফেস্টিভ্যাল

লস এঞ্জেলেসে আজ শনিবার (২৬ মার্চ) শুরু হচ্ছে ২ দিনব্যাপী ‘১৪তম বাংলাদেশ ডে প্যারেড এন্ড ফেস্টিভ্যাল’। শেষ হবে আগামীকাল রবিবার (২৭ মার্চ)। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রতি বছর লস এঞ্জেলেসে বর্ণাঢ্য এই আয়োজন করে থাকে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) ।

ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত, ভার্জিল মিডল স্কুলে (152 N Vermont Ave, LA, CA 90004)। প্যারেড অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার। দুপুর ২টায় শুরু হবে প্যারেড এসেমব্লি। প্যারেড শুরু হবে বিকেল ৩টায় (Parade route: 3rd / Normandy to Vermont / Virgil Middle School)।

পুরো আয়েজনে থাকবে প্যারেড, ফেস্টিভ্যাল, ঐতিহ্যবাহী দেশীয় খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্যান্স, সেমিনার ও বাচ্চাদের নিয়ে নানা আয়োজন।

প্যারেড এন্ড ফেস্টিভ্যালে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন U.S. Representative Maxine Waters, LA City Council Member Nithya Raman, American Politician Christy Smith & Herb J. Wesson, LAPD Chief Michel Moore & Council Member Bill Miranda.

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বাংলাদেশের বিখ্যাত সুফি-ফোক শিল্পী সায়েরা রেজা, বিখ্যাত কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি, বিটিভি ও বাংলাদেশ বেতারের শিল্পী শাহ মাহবুব, লাবনী এবং এমএ শোয়েব।


বাফলা নেতৃবৃন্দ জানিয়েছেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে গত ২ বছর প্যারেড আয়োজন করা সম্ভব হয়নি। এখনও আমরা সম্পূর্ণ করোনামুক্ত নয়। অনেক বিধিনিষেধ এখনও রয়েছে, তবুও সবকিছু মেনে এবার প্যারেড আয়োজন করা হয়েছে।

ঐতিহ্যবাহী এই আয়োজনে প্রবাসী বাংলাদেশি সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন বাফলা নেতৃবৃন্দ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত