আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

খরুচে শহরের তালিকায় দ্বিতীয় স্থানে সান লুইজ অবিসপো

খরুচে শহরের তালিকায় দ্বিতীয় স্থানে সান লুইজ অবিসপো

ছবি: এলএবাংলাটাইমস

বৈচিত্র্যময় পাহাড়, চমৎকার সমুদ্র সৈকত আর স্থানীয় আঙ্গুরের তৈরি মদের জন্য অত্যন্ত বিখ্যাত সান লুইজ অবিসপো একসময় আমেরিকার অন্যতম সুখি শহর হিসেবে পরিচিত ছিল।

তবে সাম্প্রতিক সময়ে এই পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। সান লুইজ অবিসপো কাউন্টি বসবাসের জন্য এখন দেশের দ্বিতীয় খরুচে শহরে পরিণত হয়েছে। সান লুইজ অবিসপো ট্রিবিউন এই তথ্য জানিয়েছে।

দ্য হোম এনভায়রনমেন্ট অ্যান্ড হোম বায়িং ওয়েবসাইট পোর্চ জানায়, সান লুইজ অবসিপোতে বসবাসের খরচ ন্যাশনাল এভারেজ থেকে ৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে আর নাপা কাউন্টিতে এই খরচ ১১ দশমিক ৪ শতাংশ বেশি।

কনজ্যুমার প্রাইজ ইনডেক্স যেমন খাদ্য, ইউটিলিটি, ট্রান্সপোর্টেশন, বস্ত্র এবং হাউজিং বিশ্লেষণ করে পোর্চ জানায়, ন্যাশনাল এভারেজ থেকে হাউজিং এর খরচ সান লুইজ অবিসপোতে ৫১ দশমিক ৭ শতাংশ বেশ, যা আমেরিকার ছোট মেট্রো এরিয়ার মধ্যে চতুর্থ সর্বোচ্চ।

মধ্যম আকারের মেডিয়ান বাড়িগুলোর বাজারমূল্য সান লুইজ অবিসপো হাঁকছে ৮ লাখ ২৯ হাজার ডলার। এর মধ্যে ৩৯ শতাংশ বাড়ি ব্যক্তি মালিকামাধীন রয়েছে ও বাকি ৬০ শতাংশ ভাড়া দেওয়া হচ্ছে। তবে বাড়ি ভাড়াও বেড়ে গেছে এই এলাকায়।

রেন্টক্যাফে ফেব্রুয়ারি মাসের ভাড়া বিশ্লেষণ করে দেখেছে, প্রতিমাসে সান লুইজ অবিসপোতে বাড়ি ভাড়া গড়ে পরছে ২ হাজার ৩৪৭ ডলার, ন্যাশনাল এভারেজ থেকে যেটি ৭১৯ ডলার বেশি।

ওই এলাকার অর্ধেকের বেশি অ্যাপার্টমেন্টের ভাড়া ২ হাজার ডলারের বেশি, আর ৩২ শতাংশ অ্যাপার্টমেন্টের ভাড়া ন্যাশনাল এভারেজ ভাড়ার সাথে সামঞ্জস্য আছে।

ট্রিবিউন জানায়, আমেরিকাজুড়েই ২০২১ সালের জুন মাসের পর থেকে কনজ্যুমার প্রাইজ ইনডেক্স বেড়েছে ৫ শতাংশ বেশি। এর মধ্যে আবাসন খরচ বেড়েছে বেশি। মুদ্রাস্ফীতি, ইভিকশনস এবং রেন্ট দেনায় ভুগছে লাখ লাখ মার্কিনী।

২০২১ সালের চতুর্থ ভাগে এসে দেশজুড়ে বাড়ি বিক্রয় করা হয়েছে গড়ে ৪ লাখ ৮ হাজার ডলারে, ২০২০ সাল এর মধ্যভাগের পর বেড়েছে ৪৯ হাজার ৪০০ বেশি। এর পাশাপাশি বাড়ির দাম বাড়ায় আশ্রয়হীন হয়েছে ৫ লাখ এর বেশি মানুষ, যার মধ্যে সবচেয়ে বেশি আশ্রয়হীনের সংখ্যা বেড়েছে গোল্ডেন স্টেট খ্যাত ক্যালিফোর্নিয়ায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত