আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে বাফলার বর্ণাঢ্য বাংলাদেশ ডে প্যারেড এন্ড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

লস এঞ্জেলেসে বাফলার বর্ণাঢ্য বাংলাদেশ ডে প্যারেড এন্ড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে ‘১৪তম বাংলাদেশ ডে প্যারেড এন্ড ফেস্টিভ্যাল’ সম্পন্ন হয়েছে। গত শনি ও রবিবার দুই দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজন করে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)। প্রতি বছর এই আয়োজন করে থাকে প্রবাসী সংগঠনটি।

করোনা মহামারির কারণে দুই বছর পর এই আয়োজন করা যায়নি। তাই ২ বছর পর এই আয়োজনে অন্যরকম উচ্ছ্বাস ছিল প্রবাসীদের মাঝে।
বিভিন্ন ব্যক্তি ও প্রবাসী সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন লাল-সবুজের পোষাক, বাংলাদেশের পতাকা, দেশীয় নানা সাংস্কৃতিক ঐতিহ্যবাহী পোষাক, গ্রামীণ নানা উপকরণ নিয়ে হাজির হন প্যারেডে। দুই দিনের এই আয়োজন সম্পূর্ণ ছিল দেশীয় আমেজে। ছিল ঐতিহ্যবাহী দেশীয় খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্যান্স ও বাচ্চাদের নিয়ে নানা আয়োজন।
ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত, লস এঞ্জেলেসের ভার্জিল মিডল স্কুলে। প্যারেড অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিন রবিবার। প্যারেডে অংশগ্রহণ করে প্রবাসী বিভিন্ন সংগঠন।



প্যারেড মার্শাল হিসেবে উপস্থিত ছিলেন লস এঞ্জেলেসে পুলিশ ডিপার্টমেন্টের চিফ মিশেল মুর। প্রধান অতিথি ছিলেন প্রবাসী শিল্পপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন এসেমব্লি ওমেন ক্রিস্টি স্মিথ ও লস এঞ্জেলেস সিটি কাউন্সিল প্রেসিডেন্ট নুরি মার্টিনেজ। এছাড়া কমিউনিটি নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, মহান স্বাধীনতা আমাদের গর্বের বিষয়। আমরা সেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। দেশ থেকে অনেক দূরে থেকেও  এখানকার প্রবাসীরা দেশকে অনুভব করেন বলে এই আয়োজন এখানে এত ঝাকজমকপূর্ণভাবে করা হয়। বাফলার এই আয়োজন এখানকার প্রবাসীদের ঐতিহ্যে রূপ নিয়েছে। এমন একটি আয়োজনের জন্য বাফলাকে অনেক ধন্যবাদ। সেই সাথে প্রবাসীদের প্রতি অনুরোধ, যখন যে অবস্থায় থাকবেন দেশকে মনে রাখবেন। দেশের মানুষের জন্য কাজ করবেন।

 

 


বাফলা প্রেসিডেন্ট শিপার চৌধুরী সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, অনেক সীমাবদ্ধতা থাকা সত্বেও এবারের প্যারেড আয়োজন করতে পেরে আমার সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চেষ্টা করেছি বাফলার ঐতিহ্যের আলোকে একটি সুন্দর প্যারেড ও ফ্যাস্টিভ্যাল উপহার দেওয়ার। এতে বাফলা নেতৃবৃন্দ, ইসি কমিটি এবং সদস্য সংগঠনসহ বিভিন্ন ব্যক্তিও নানাভাবে সহযোগিতা করেছেন, আমরা সবার প্রতি কৃতজ্ঞ। আমরা সবার উপরে দেশকে, দেশের স্বাধীনতাকে বড় করে দেখি, তাই দেশের জন্য কিছু করতে চাই। মাতৃভূমির প্রতি এ আমাদের দায়বদ্ধতা।


অনুষ্ঠানে বাফলা পদক প্রদান করা হয় সাবেক প্রেসিডেন্ট মেজর (অব.) এনামুল হামিদকে। বাফলা এওয়ার্ড প্রদান করা হয় সাবেক প্রেসিডেন্ট শামসুদ্দিন মানিক ও নজরুল আলমকে।
অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত হয় বার্ষিক স্মারক ‘অপরাজেয়’। দ্বিতীয় দিন প্রধান অতিথি মোয়াজ্জেম চৌধুরী, বাফলা প্রেসিডেন্ট শিপার চৌধুরী, জেনারেল সেক্রেটারি  লে. জেনারেল (অব.) জিয়া ইসলাম, ক্যাবিনেট সদস্য ও সাবেক প্রেসিডেন্টদের নিয়ে ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করেন বাফলার পাবলিক রিলেশন সেক্রেটারি আব্দুস সামাদ।

 


সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি, বিটিভি ও বাংলাদেশ বেতারের শিল্পী শাহ মাহবুব, টেক্সাস থেকে আগত লাবনী এবং এমএ সোয়েব। প্যারেডে সাংস্কৃতিক পরিবেশনা করে স্প্যানিশ ও কোরিয়ান ডান্স টিম।

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত