আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে বিচ্ছিন্ন তিন বন্দুক হামলায় ১ জনের মৃত্যু, আহত ৩

লস এঞ্জেলেসে বিচ্ছিন্ন তিন বন্দুক হামলায় ১ জনের মৃত্যু, আহত ৩

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের ফ্রিওয়েতে তিনটি সিরিজ বন্দুক হামলায় একজনের মৃত্যু হয়েছে এবং তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। 

প্রথম বন্দুক হামলাটি হয় ৭১০ ফ্রিওয়ের সাউথ গেট অঞ্চলে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আনুমানিক রাত ১২টা ২৫ মিনিটের দিকে সাউথ ফ্লোরেন্স অ্যাভিনিউ এর ৭১০ ফ্রিওয়ে থেকে গোলাগুলির ঘটনার কল পায় দ্য ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল (সিএইচপি) ।

প্রাথমিক তথ্য অনুসারে করে সিএইচপি জানায়, অন্য পাশের একটি লেনের গাড়ির উপর ব্ল্যাক সেডান একটি গাড়ি থেকে আচমকা একাধিক গুলি ছোঁড়া হয়।   

গুলি ছুঁড়েই হামলাকারীরা ফ্লোরেন্স অ্যাভিনিউ-এর দিকে পালিয়ে যায়। আর হামলার শিকার আহত ব্যক্তি সেন্টার মেডিয়ান নামের একটি বাড়িতে যায় এবং ৯১১ এ কল করে। সেখানে প্যারামেডিক্স এর দল পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এখন পর্যন্ত ওই ব্যক্তির নাম ঠিকানা প্রকাশ করা হয়নি, তবে তার বয়স ৩০ বছর বলে জানা গেছে।

দ্বিতীয় বন্দুক হামলা ঘটে সকাল ১০টা ৩০ মিনিটে ক্যারসনের ৯১ ফ্রিওয়েতে। সিএইচপি জানায়, কিয়া একটি গাড়ির উপর কালো সেডান গাড়ি থেকে গুলি ছোঁড়া হয়। এতে কিয়া গাড়ির নারী চালক আহত হোন। ওই নারীর বয়স ৩৭ বছর। তার শারীরিক অবস্থা জটিল হলেও শঙ্কামুক্ত। তবে এই হামলার সাথে পূর্ববর্তী হামলার কোনো যোগসূত্র নেই।

তৃতীয় বন্দুক হামলার ঘটনাও ঘটে ৭১০ ফ্রিওয়েতে। বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে প্যারামাউন্ট এলাকায় এই বন্দুক হামলাটি হয়। লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের সুপারভাইজার সিমস অ্যান্ড ফ্লোরেস এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, একটি মাযদা সেডান গাড়ির উপর একটি এসইউভি থেকে একাধিক গুলি ছোঁড়া হয়। এতে একটি শিশুসহ আরেক ব্যক্তি আহত হয়। মূলত কাচ ভেঙ্গে আহত হয় দুইজন, তাদের শরীরে গুলি লাগেনি। তাদেরকে উদ্ধার করে লং বিচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত