আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কিয়েভ ও চেরনিহিভ থেকে সেনা সরিয়ে নিয়েছে রাশিয়া: পেন্টাগন

কিয়েভ ও চেরনিহিভ থেকে সেনা সরিয়ে নিয়েছে রাশিয়া: পেন্টাগন

ছবি: এলএবাংলাটাইমস

ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চল থেকে রাশিয়া তাদের সামরিক বাহিনী পুরোপুরি সরিয়ে নিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা। এর আগে রাশিয়া ঘোষণা দেয় যে ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাস অঞ্চলের ওপর তারা জোর দেবে।

বুধবার (৬ এপ্রিল) পেন্টাগনের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, কিয়েভ ও চেরনিহিভের আশপাশে থেকে সৈন্য প্রত্যাহার সম্পন্ন করেছে রুশ বাহিনী। পুনর্গঠন ও মোতায়েনের জন্য তারা বেলারুশ ও রাশিয়ায় আছে।

পরে পেন্টাগন মুখপাত্র জন কিরবি আরও বলেন, ‘আমরা কিয়েভে কিংবা এর আশপাশে এবং চেরনিহিভ কিংবা এর আশপাশে রুশ বাহিনীকে দেখতে পাচ্ছি না।’

পুতিনের কৌশলগত অর্জন শূন্য দাবি করে তিনি বলেন, প্রকৃত অর্থে তিনি কেবল ছোট জনবসতিগুলোর নিয়ন্ত্রণ নিচ্ছেন। তাঁরা খারকিভেরও নিয়ন্ত্রণ নিতে পারেননি।

নাম প্রকাশ না করার শর্তে পেন্টাগনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভবিষ্যতে রুশ বাহিনী আবার কিয়েভের দিকে ফিরে আসতে পারে। তবে পিছু হটে যাওয়া সেনারাই ফিরবেন কি না, তা অস্পষ্ট। তিনি আরও বলেন, ইউক্রেনে পাঠানো ১৩০টি রুশ ব্যাটালিয়নের মধ্যে এখনো ৮০টি ব্যাটালিয়ন দেশটিতে অবস্থান করছে।

একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, প্রত্যাহার করে নেওয়া রুশ সেনার সংখ্যা অন্তত ২৪ হাজার হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত