আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ইরভাইনের আবাসিক বাড়ি থেকে ১৮ মাস পর ৩ মৃতদেহ উদ্ধার

ইরভাইনের আবাসিক বাড়ি থেকে ১৮ মাস পর ৩ মৃতদেহ উদ্ধার

ছবি: এলএবাংলাটাইমস

ইরভাইনে একটি আবাসিক বাড়ি থেকে তিনটি প্রাপ্তবয়স্ক মানুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) এই তথ্য জানিয়ে পুলিশ বলে, এটি খুনের পর আত্মহত্যাজনিত ঘটনা হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।   

ইরভাইন পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, নিয়মিত চেকের অংশ হিসেবে রিভারবোটের ৫০ ব্লকের একটি বাড়িতে সকাল সাড়ে ১০টায় অভিযান চালিয়ে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে।

ইরভাইন পুলিশ এক সংবাদ বিবৃতিতে জানান, মৃত ব্যক্তিদের স্বজনেরা কানাডায় বাস করছেন। কানাডার স্বজনেরা এদের সাথে অনেক যোগাযোগের চেষ্টা করলেও সেটি সম্ভব হয়নি বলে জানান কানাডার কর্মকর্তারা।  

পুলিশ জানায়, ওই বাড়িতে সন্তানসহ বাবা-মা থাকতেন। যখন তারা বাড়িতে প্রবেশ করে, তখন দেখতে পায় প্রায় গলিত অবস্থায় তিনটি মৃতদেহ পড়ে আছে।

তদন্তকারী কর্মকর্তারা জানান, বাড়িতে জোর করে ঢোকা হয়েছে এমন কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে বাড়ির ভিতর থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।

পুলিশ বিবৃতিতে জানিয়েছে, ‘এটি কোনো পারিবারিক ঘটনা হতে পারে এবং এটি খুনের পর আত্মহত্যা বিষয়ক ঘটনা হতে পারে’।

পুলিশ জানায়, তিনটি মৃতদেহই ১৮ মাসের বেশি সময় ধরে ঘরে পড়ে ছিল। কিন্তু বিষয়টি এতোদিন নজরে আসেনি কেন, সেটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।  

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত