আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অনুষ্ঠিত হলো বাইডেন এবং মোদীর বৈঠক

অনুষ্ঠিত হলো বাইডেন এবং মোদীর বৈঠক

ছবি: এলএবাংলাটাইমস

সোমবারে (১১ এপ্রিল) হোয়াইট হাউজের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটি ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অনুবাদকের সাহায্যে এই বৈঠকে মোদী রাশিয়া-ইউক্রেন সংঘাতের ব্যাপারে তাঁর অবস্থান জানিয়েছেন। তিনি জানান, তিনি বারবার রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন। মোদী বলেন,’আমি বারবার উভয় দেশের প্রেসিডেন্টের সাথে ফোনালাপ করেছি। আমি তাদেরকে শান্তির পাশাপাশি সরাসরি কথা বলার আহ্বান জানিয়েছি।‘

মোদী ইউক্রেনের বর্তমান অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন এবং বেসামরিক মানুষ হতাহতের ঘটনা নিন্দা জানিয়েছেন।

বাইডেন তাঁর বক্তব্যের শুরুতেই ভারত-মার্কিন সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি দুই দেশের মধ্যকার সামরিক চুক্তি নিয়ে কথা বলেন এবং একত্রে রুশ আগ্রাসনের কারণে বৈশ্বিক অস্থিরতার মোকাবিলা করার ইচ্ছে ব্যক্ত করেন।

বাইডেন বলেন,’আমাদের সম্পর্কের মূলে আছে আমাদের দেশের মধ্যেকার ব্যক্তিদের সম্পর্ক, বন্ধুত এবং মূল্যবোধ।‘

এই বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সাথে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানয়েম জয়শংকর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের বৈঠক অনুষ্ঠিত হবে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ 

শেয়ার করুন

পাঠকের মতামত