আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

স্কুলের সামনে গাড়ির ধাক্কায় আহত ৩ শিশু

স্কুলের সামনে গাড়ির ধাক্কায় আহত ৩ শিশু

ছবি: এলএবাংলাটাইমস

অরেঞ্জ কাউন্টির সান্তা আনা এলিমেন্টারি স্কুলের সামনে গাড়ির ধাক্কায় ৩ শিশু আহত হয়েছে। সোমবার (২৩ মে) এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ চালককে আটক করে গাড়িতে তল্লাশী চালিয়ে একটি অগ্নিসংযোগকারী যন্ত্র উদ্ধার করেছে।   

সান্তা আনা পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, সকাল ৮টা ৩০ মিনিটের দিকে একটি গাড়ি ট্যাফট এলিমেন্টারি স্কুলের কাছ ঘেঁষে এসে ৩ শিশুকে ধাক্কা দেয়।

এরপরেই তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক।

সার্জেন্ট মারিয়া লোপেজ জানান, আটকের সময় গাড়ির চালক ছুরিকাঘাতে আহত ছিল, তবে ধারণা করা হচ্ছে সে নিজের আঘাতেই আহত হয়েছেন।  

পুলিশ জানায়, আরও তল্লাশী চালিয়ে গাড়ির ভিতর থেকে একটি সন্দেহজনক অগ্নিসংযোগকারী ডিভাইস উদ্ধার করা হয়। পরে অরেঞ্জ কাউন্টি বোমা নিস্ক্রিয়কারী দল এসে তল্লাশী চালিয়ে আরও তিনটি অনুরূপ যন্ত্র উদ্ধার করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

সান্তা আনা পুলিশ জানায়, শিশুদের ধাক্কা দেওয়ার আগে চালক লুকিয়ে ট্যাফট এলিমেন্টারি স্কুল অতিক্রম করে ও ক্যাম্পাস থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, ‘হঠাৎ দেখলাম গাড়ির ধাক্কায় কয়েকটি শিশু নিস্ক্রিয়ভাবে রাস্তায় পড়ে গেলো। আমরা আতঙ্কিত অবস্থায় এগিয়ে যাওয়ার সময় দেখি গাড়ি থেকে ছুরি হাতে এক ব্যক্তি এগিয়ে আসছে। এরপরেই আমরা পুলিশে ফোন দিই। এরপর ওই ব্যক্তি ঘুরে আবার গাড়িতে উঠে যায়’।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত