আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে জারি হতে পারে ইনডোর মাস্ক পলিসি

লস এঞ্জেলেসে জারি হতে পারে ইনডোর মাস্ক পলিসি

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। দৈনিক আক্রান্ত বাড়ার সাথে বাড়ছে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা। ফলে খুব শীঘ্রই লস এঞ্জেলেস কাউন্টিতে ইনডোর মাস্ক পলিসি জারি হতে পারে।

লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমণ যে হারে বেড়ে চলেছে এতে আবারো মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা জারি হতে পারে।

ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ জানিয়েছে, পর্যাপ্ত মাস্ক মজুদ করে রাখতে হবে। এটি খুব শীঘ্রই ব্যাপক আকারে প্রয়োজন হতে পারে।

বর্তমানে লস এঞ্জেলেসে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট BA.4 এবং BA.5 ছড়ি ঘুরাচ্ছে। আগামী দুই সপ্তাহে কাউন্টির সংক্রমণ পরিস্থিতি কেমন থাকবে, সেটির উপর নির্ভর করে বিধিনিষেধ আসতে পারে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই দুইটি সাবভ্যারিয়েন্ট উচ্চ সংক্রামক এবং খুব সহজেই ছড়িয়ে যায়। বর্তমানে লস এঞ্জেলেস কাউন্টির বেশিরভাগ সংক্রমণ এই দুই সাব-ভ্যারিয়েন্টের মাধ্যমে হচ্ছে।

প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে কতোজন আক্রান্ত হচ্ছেন এবং হাসপাতালে ভর্তি আছেন সেটির উপর নির্ভর করে বিধিনিষেধ আরোপ করা হবে। যদি এই হারটি অনেক উচ্চ থাকে, তাহলে ২৯ জুলাই এর মধ্যে ইনডোর মাস্ক পলিসি জারি করতে পারে কর্তৃপক্ষ।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, বর্তমানে যে দুইটি ভ্যারিয়েন্ট সংক্রমণের জন্য দায়ী, স্বাস্থ্যবিধি আরোপ না করে সহজে সংক্রমণ রোধ করা যাবে না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত