আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়া থেকে রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার

ক্যালিফোর্নিয়া থেকে রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার

ছবি: এলএবাংলাটাইমস

ইউএস-ম্যাক্সিকো সীমান্ত থেকে আটক করা হয়েছে রেকর্ড আড়াই টন নিষিদ্ধ মাদক মেথামফেটামিনের চালান। চোরাচালানের দায়ে ৪ জনকে আটক করা হয়েছে এবং মাদক পরিবহণের মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ৭ জুলাই ক্যালিফোর্নিয়া থেকে চালানটি আটক করা হয়। সাউদার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়া ইউএস অ্যাটর্নি অফিস জানায়, সীমান্ত দিয়ে চালানের সময় ২০ ফুট বক্সের ভেতর থেকে অবৈধ মাদক আটক করা হয়।

মাদক চোরাচালানের দায়ে আটক ৪ জন তিজুয়ানার বাসিন্দা। এদের বয়স ৩৭ থেকে ৪৪ এর মধ্যে। এদের আটক করে পুলিশি জিম্মায় নেওয়া হয়েছে। আটকের পর জিজ্ঞাসাবাদে ১৪৮ বান্ডেল মাদক বক্সের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

তল্লাশী করে ৫ হাজার পাউন্ড মেথামফেটামিন উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানায় স্যান দিয়েগো কাউন্টিতে এটিই সর্বোচ্চ আটককৃত মাদকের চালান।

চোরাচালানের দায়ে আটক ব্যক্তিরা হলেন ৩৭ বছর বয়সী রাফায়েল আলজুয়া, ৪১ বছর বয়স্ক মারিও কন্ট্রেরাস এবং গাল্ড্রিনো কন্ট্রেরাস এবং ৪৪ বছর বয়সী ইথগার ভেলজকুয়েজ। তাদের বিরুদ্ধে মাদক চালানের অভিযোগ আনা হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের কারাদণ্ড ও ১০ মিলিয়ন ডলার জরিমানা করা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত