আপডেট :

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

বাংলাদেশ মেলা – ২০১৫ ও কিছু নেপথ্য কথা

বাংলাদেশ মেলা – ২০১৫ ও কিছু নেপথ্য কথা

বাংলাদেশ মেলা-২০১৫ তে মাইলস

চলতি মাসের ৫ ও ৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখ শনিবার ও রবিবারে লস এঞ্জেলেসে সফলতার সাথে বাংলাদেশ মেলা-২০১৫ হয়ে গেলো।  এটি ছিলো লস এঞ্জেলেসের সর্ববৃহৎ মেলা । লিটিল বাংলাদেশের শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে আয়োজন করা হয়েছিল এ মেলার। প্রতি বছর বাংলাদেশ মেলা কমিটি উক্ত মেলার আয়োজন করে  থাকে। একঝাক দেশী-বিদেশী শিল্পীদের পরিবেশনায় মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান সব সময় থাকে। বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় ও স্বনামধন্য শিল্পীগণ এতে অংশ নেন। এবারের আয়োজনে ছিলেন জনপ্রিয় ব্যান্ড দল মাইলস ,নচিকেতা, পার্থ বড়ুয়া। আমন্ত্রিত শিল্পীগণ ছাড়াও উক্ত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করেন স্থানীয় সংগঠন ও শিল্পীগন। দর্শকরা তাদের গান দারুনভাবে উপভোগ করে।  সবাই খুব আনন্দ করেন।  

অনুষ্ঠানের মধ্যে সাউন্ড সিস্টেমে সামান্য ত্রুটি লক্ষ দেখা দেয় যা অনিচ্ছাকৃত । কোন সমস্যা কেউ ইচ্ছা করে করে না। আয়োজকরা সব সময় চেষ্টা করেন ভাল আয়োজন করতে । সব কিছু মিলিয়ে ছোটখাট ত্রুটি বাদ দিয়ে সফল ভাবে অনুষ্ঠান শেষ হয়।

কিন্তু  এই অনুস্থান সফলভাবে শেষ হওয়া সহজ ছিল না। কারন একটি মহল নানা ভাবে ষড়যন্ত্র করেছে। তারা অনুষ্ঠান আটকানোর সকল প্রচেষ্টা করেছেন।  স্পন্সর কে প্ররোচিত করে সরিয়ে দিয়েছে।  যাতে অর্থ সংকটে অনুষ্ঠান না হতে পারে। শিল্পী ও কলাকুশলীদের নানা ভাবে অনুষ্ঠানে আসতে নিষেধ করেছে । যারা অনুস্থলে বিভিন্ন স্টল ও দোকান নিয়ে আসেন ,  তাদেরও নিষেধ করা হয় দোকান নিয়ে আসতে । এতো বাঁধা বিপত্তি পেরিয়ে কিছু মানুষ কষ্ট করে অনুষ্ঠান সফল করেছেন। তারা হলেন বাংলাদেশ মেলা কমিটির তারেক , হেলাল, ফ্রেন্ড বাবু, সিদ্দিক মিঠু, রাঙ্গা, হানিফ , সুমন, বেলাল, শুভ, জাহাঙ্গীর , খান সহ আরও অনেকে। তাদের প্রচেষ্টায়  বাংলাদেশ মেলা -২০১৫ সফল হতে পেরেছে। দর্শকও উপভোগ করতে পেরেছেন  দারুন এক অনুষ্ঠান।

এলএ বাংলাটাইমস কে একজন দর্শক বলেন, “আমার প্রিয় বান্ড মাইলস।আজ তাদের স্ব চোখে তাদের দেখলাম , তাদের গান দারুন ভাবে উপভোগ করলাম”।

আরও অনেক দর্শক তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন । এ উচ্ছ্বাস বাংলাদেশ মেলা কমিটির আপ্রাণ চেষ্টার সাফল্য । আমরা সবাই লস এঞ্জেলেসবাসী বাংলাদেশ মেলা কমিটিকে ধন্যবাদ জানাই।

 

শেয়ার করুন

পাঠকের মতামত