আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ৬, আহত ৯

লস এঞ্জেলেসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ৬, আহত ৯

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের উইন্ডসর হিলসে বৃহস্পতিবার (৪ আগস্ট) একাধিক গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল সূত্র জানিয়েছে, এলএ ব্রিয়া অ্যাভিনিউ এর কাছে একটি মার্সিডিজ গাড়ি রেড লাইট না মেনে পাশের একাধিক গাড়ির উপর আছড়ে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ছয়টি গাড়ির মধ্যে এই সংঘর্ষ ঘটে। এর মধ্যে সংঘর্ষের পরই তিনটি গাড়িতে আগুন ধরে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় একজন গর্ভবতী নারী, একটি শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তবে এই দুর্ঘটনায় মার্সিডিজ গাড়ির ৪০ বছরের ওই নারী চালক বেঁচে গেছেন এবং ওই নারীর শারীরিক অবস্থা মোটামুটি।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের এক মুখপাত্র জানিয়েছেন, লস এঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে একাধিক ক্রিমিনাল চার্জ দায়ের করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় গাড়িগুলো সশব্দে একটির উপর আরেকটি আছড়ে পড়ে এবং পরপরই আগুন ধরে যায়। কয়েক মিনিট ধরে আকাশে কালো ধোঁয়া উঠে। এরপর দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত