আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

সিটি কাউন্সিলে পাশ গৃহহীন আইন: বিরোধীদের বিক্ষোভ

সিটি কাউন্সিলে পাশ গৃহহীন আইন: বিরোধীদের বিক্ষোভ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস সিটি কাউন্সিল মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠান এবং ডে কেয়ার সেন্টারের ৫০০ ফিটের মধ্যে গৃহহীন তাঁবু স্থাপনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এই সিদ্ধান্তের পরপরই আন্দোলনকারীরা বিক্ষোভ প্রকাশ করেছেন।

কাউন্সিল ১১-৩ ভোটে শিক্ষাপ্রতিষ্ঠানের নিকটবর্তী স্থানে ঘুমানো, বসা কিংবা তাঁবু স্থাপনের উপর নিষেধ জারি করে।

তবে ভোটের আগে এই সংক্রান্ত আলোচনা শুরু হলে কয়েক ডজন বিক্ষোভকারী বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ হস্তক্ষেপ করে কাউন্সিল চেম্বার খালি করেন। এই সময় এক আন্দোলনকারীকেও আটক করা হয়।

এই প্রস্তাবনাটি প্রাইভেট এবং পাবলিক উভয় স্কুলের জন্য প্রযোজ্য। গত সপ্তাহের ভোটের মধ্যেও বিক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তবে প্রস্তাবনাগুলো পাশ করতে লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেটির স্বাক্ষর প্রয়োজন হবে।

লস এঞ্জেলেস সিটিতে ৭৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে বলে জানায় লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট। এছাড়া ডে কেয়ার সেন্টার রয়েছে আরও ১ হাজার।

এই বিলের সমর্থকেরা জানিয়েছেন, স্কুলগামী শিশুদের জন্য এসব তাঁবু শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হতে পারে৷ বিশেষ করে মাদক ও মানসিক অসুস্থতা শিশুদের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

তবে এই বিলের বিরোধীরা বলছেন এই বিল পাশের ফলে গৃহহীনদের মধ্যে অপরাধপ্রবণতা আরও বাড়বে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত