আপডেট :

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

        গ্র্যান্ড ক্যানিয়নে তীব্র গরমে ৩ পর্বতারোহীর মৃত্যু

        লস এঞ্জেলেসে গুদামঘরের অগ্নিকাণ্ড: জরুরি অবস্থা ঘোষণা মেয়র কারেন ব্যাসের

        ট্রাম্পকে মেলোনির জবাব: ‘নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন’

        যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু সুইজারল্যান্ডে, হরমুজ প্রণালি বন্ধের দাবি তেহরানের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

লস এঞ্জেলেসে বাফলা চ্যারিটির ফান্ড রেইজিং অনুষ্ঠিত

লস এঞ্জেলেসে বাফলা চ্যারিটির ফান্ড রেইজিং অনুষ্ঠিত

গত রবিবার, ২০শে সেপ্টেম্বর সন্ধ্যায় লস এঞ্জেলেসে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেলো বাফলা চ্যারিটির ফান্ড রেইজিং অনুষ্ঠান। পুর্ব ঘোষণা অনুযায়ী, অভিজাত garden suite hotel & resort-র বলরুমে আয়োজিত বাফলা চ্যারিটির এ ফান্ড রেইজিং ডিনারে উপস্হিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী কম্যুনিটির গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রবাসী সংগঠনের কর্তাব্যক্তিগণ ও বাফলা'র সাবেক ও বর্তমান ক্যাবিনেটের সদস্য/সদস্যাগণ ও মিডিয়া কর্মীবৃন্দ।

এদিন ফান্ড রেইজিংপর্বের আগে, প্রবাসী বাংলাদেশী কম্যুনিটির সকল ইয়ং স্টুডেন্টদের বাফলার পক্ষ থেকে সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়। ইয়ং স্টুডেন্টদের মাঝে অনেকেই অতিথিদের উদ্দেশ্য তাদের কথা তুলে ধরেন।

চ্যারিটির ফান্ড রেইজিংয়ের মূল অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে পরিচালনা করেন বিশিষ্ট কম্যুনিটি লিডার ও বাফলা চ্যারিটি কমিটির প্রধান সমন্বয়ক ডা. আবুল হাসেম। আগত অতিথিদের তিনি চমৎকার একটি Power Point Presentation এর মাধ্যমে বাফলা চ্যারিটির অতীত ও বর্তমান বিভিন্ন কার্যক্রম ও এর Mission ও Vision সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বলা বাহুল্য যে, বাফলা চ্যারিটি একটি 501C রেজিষ্টার্ড সংগঠন। প্রাথমিকভাবে জানা যায়, কমপক্ষে $20,000.00 টার্গেট থাকলেও, ফান্ড রেইজিংএর সময় দেখা যায় প্রায় $22,000.00 ডলারের কাছাকাছি অনুদান সংগ্রহীত হয়েছে। ফান্ড রেইজিং চলাকালীন অতিথিদের সুবিধার্থে প্রজেক্টরে বড় দুটি স্ক্রীনে সরাসরি অনুদানের পরিমাপের ব্যারোমিটার দেখানো হয়েছে, যা প্রশংসার দাবি রাখে। এবারের ফান্ড রেইজিং প্রেজেনটেশনে বেশ অনেকাংশ জুড়েই পবিত্র কোরআন ও হাদিসের আলোকে চ্যারিটির বিভিন্ন রেফারেন্স/quotation উপস্হাপন করা হয়েছে। একই সঙ্গে, বিভিন্ন ধর্মের চ্যারিটির গুরুত্বের কথাও উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ও ব্যক্তিগত পর্যায়ে সকল অনুদানকারীরা সংক্ষেপে বক্তব্য রাখেন, অংশ নিতে পেরে তাদের ভাল লাগার কথা জানান। অনুষ্ঠানে বক্তব্য রেখেছেনঃ বাফলার সভাপতি জনাব মেজর এনামুল হামিদ (অব:), জসিম আশরাফী, ড্যানী তৈয়ব, সাঈদুল হক সেন্টু, শিপার চৌধুরী, খন্দকার আলম প্রমুখ। নৈশভোজ ও ফান্ড রেইজিং পর্বের পরে দর্শক ও অতিথিদের বাংলা গানের মধুর সুরের মূর্ছনায় মুগ্ধ করেন জনপ্রিয় শিল্পী মিতালী। অনুষ্ঠান সঞ্চালন করেন লে: জিয়া ইসলাম (অব:) এবং ড্যানী তৈয়ব।

বাফলা চ্যারিটি কমিটি'র বর্তমান সদস্যগণ হলেনঃ ডা. আবুল হাসেম (প্রধান সমন্বয়ক), খন্দকার আলম, জসিম আশরাফী, সামসুদ্দিন মানিক,মিসেস ড্যানী তৈয়ব, শিপার চৌধুরী ও ইন্ঞ্জিয়ার মো. সালেহ কিবরিয়া।


শেয়ার করুন

পাঠকের মতামত