আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়াজুড়ে জারি ফ্ল্যাক্স এলার্ট

ক্যালিফোর্নিয়াজুড়ে জারি ফ্ল্যাক্স এলার্ট

ছবি: এলএবাংলাটাইমস

বুধবার ক্যালিফোর্নিয়াজুড়ে ফ্ল্যাক্স অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়া পাওয়ার গ্রিডের ম্যানেজার এই সতর্কতা জারির ঘোষণা দেন। সেইসাথে ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার বাসিন্দাদের বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে অনুরোধ জানান।

দ্য ক্যালিফোর্নিয়া ইন্ডিপেন্ডেন সিস্টেম অপারেটর বুধবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে অনুরোধ জানান।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, আগামীকাল রাজ্যের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। ফলে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যাবে। তাই সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা দেওয়া হচ্ছে।

ফ্ল্যাক্স অ্যালার্ট চলাকালীন সময়ে বাসিন্দাদের প্রতি প্রদান করা কর্তৃপক্ষের নির্দেশমালা:

১) থার্মোমিটারের তাপমাত্রা ৭৮ ডিগ্রী অথবা এর বেশি মাত্রায় সেট করতে হবে।

২) ডিশ ওয়াশার বা ক্লথ ওয়াশার এবং ড্রায়ার্সের মতো বড় বৈদ্যুতিক পণ্য ব্যবহার বন্ধ রাখা।

৩) অপ্রয়োজনীয় বাতি নিভিয়ে ফেলা।

৪) যতোটা সম্ভব বিদ্যুৎ সাশ্রয় করা।

ফ্ল্যাক্স অ্যালার্ট জারি হওয়ার আগে যেসব সতর্কতা অনুসরণ করা উচিত:

১) থার্মোস্টেটের তাপমাত্রা কমিয়ে ঘর আগে থেকেই ঠান্ডা রাখা।

২) বড় বৈদ্যুতিক পণ্য ব্যবহার করতে হলে সেটি দিনের বেলায় সেরে ফেলা।

৩) যতোটা সম্ভব সোলার এনার্জি ব্যবহার করা।

৪) জানালা যতোটা সম্ভব বন্ধ রাখা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত