আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে গাড়ির ধাক্কায় ২ জনের মৃত্যু, আটক ৩

লস এঞ্জেলেসে গাড়ির ধাক্কায় ২ জনের মৃত্যু, আটক ৩

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে বেপোরোয়া গতির গাড়ি দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে একজন চালক ট্রাফিক আইন অমান্য করে চলে যাওয়ার সময় একাধিক গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, সকাল ৪টার দিকে ম্যানচেস্টার অ্যাভিনিউ অ্যান্ড ব্রডওয়েতে তিনটি গাড়ি ও একটি সেমিট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের মুখমাত্র জানান, ম্যানচেস্টারের ওয়েস্টবাউন্ডের দিকে দ্রুত গতি বাড়িয়ে একটি ক্যাডিলাক পালিয়ে যাওয়ার সময় পুলিশ ওই গাড়ি থামাতে চায়। এই সময় গাড়িটি একটি রেড লাইট না মেনে খুব দ্রুতগতিতে অন্যান্য গাড়ির উপর আছড়ে পরে। এতে সেমিট্রাকটি বেশ জোরে ধাক্কা খায়।

এই দুর্ঘটনায় একজন পুরুষ ও এক নারী তৎক্ষনাৎ মারা যান। তাদের বয়স ৩০ এর মধ্যে। এর বেশি বৃত্তান্ত মৃতদের সম্পর্কে এখনো প্রকাশ করেনি পুলিশ।

তবে এই দুর্ঘটনায় অন্য কেউ বড় কোনো হতাহত হয়নি। এদিকে দুর্ঘটনার পরেই অভিযুক্ত ৩জন দৌঁড়ে পালাতে চাইলে পুলিশ তাদের আটক করে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত