আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে বাড়িতে হামলাকারীকে গুলি ছুঁড়ে হত্যা করলো মালিক

লস এঞ্জেলেসে বাড়িতে হামলাকারীকে গুলি ছুঁড়ে হত্যা করলো মালিক

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের লিঙ্কন হাইটস নেইবরহুডে নিজ বাড়ির সামনে আততায়ীকে গুলি করে হত্যা করেছে বাড়ির মালিক। পুলিশ জানিয়েছে, শুক্রবার এক ব্যক্তি ওই বাড়ির মালিকের উপর ছুরি হাতে চড়াও হলে তাকে গুলি করে হত্যা করেন তিনি।

পুলিশ জানিয়েছে, বাড়িতে অনুপ্রবেশকে কেন্দ্র করে গোলাগুলির খবর পেয়ে পুলিশ রাত ৯টা ৪০ মিনিটে ই অ্যাভিনিউ ২৮ পৌঁছায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়ির মালিক তার আঙ্গিনায় পায়চারি করার সময় এক ব্যক্তি সেখানে অনুপ্রবেশ করে ও ছুরি হাতে হামলা করতে উদ্যত হয়। এরপর ওই হামলাকারীকে গুলি ছোঁড়ে ওই বাড়ির মালিক। পরে ওই হামলাকারী গুরুতর আহত অবস্থায় পালিয়ে যেয়ে অর্ধমাইল দূরে মারা যায়।

তবে এই ঘটনায় অন্য কেউ হতাহত হয়নি। বাড়ির মালিক মৃত হামলাকারীকে চিনতো কী না, সেটি এখনো জানা সম্ভব হয়নি। মৃত ব্যক্তির বয়স ৩০। এই ঘটনাটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক ছিল কী না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত